রাজনীতি

নারায়ণগঞ্জে বিএনপির নতুন কমিটি ঘোষণা

নিজস্ব প্রতিনিধি, নারায়নগঞ্জ: নারায়ণগঞ্জ জেলা বিএনপির অধীনে থাকা ৫টি থানা ও ৫টি পৌরসভায় বিএনপির আহ্বায়ক কমিটির ঘোষণা দেওয়া হয়েছে। জেলার ভারপ্রাপ্ত আহ্বায়ক নাসিরউদ্দিন ও সদস্য সচিব মামুন মাহমুদ এ কমিটির অনুমোদন দেন।

শুক্রবার (২১ জানুয়ারি) কমিটি অনুমোদনের বিষয়টি নিশ্চিত করেছেন মামুন মাহমুদ। এর আগে, বৃহস্পতিবার (২০ জানুয়ারি) রাতে কমিটি অনুমোদন দেওয়া হয়। ১০টি ইউনিটের আহ্বায়ক কমিটি ৩১ সদস্য বিশিষ্ট করা হয়েছ।

কমিটিতে রূপগঞ্জ থানায় মাহফুজুর রহমান হুমায়ুনকে আহ্বায়ক, বাশির উদ্দিন বাচ্চুকে সদস্য সচিব, সোনারগাঁও থানায়- আজহারুল ইসলাম মান্নানকে আহ্বায়ক, মোশারফ হোসেনকে সদস্য সচিব, আড়াইহাজারে- ইউসুফ আলী মেম্বারকে আহ্বায়ক, জুয়েল আহমেদকে সদস্য সচিব, সিদ্ধিরগঞ্জ থানায়- আব্দুল হাই রাজুকে আহ্বায়ক, শাহ আলম হীরাকে সদস্য সচিব, ফতুল্লায়- জাহিদ হাসান রোজেলকে আহ্বায়ক, শহিদুল ইসলাম টিটুকে সদস্য সচিব, সোনারগাঁও পৌরসভায়- শাহজাহান মেম্বারকে আহ্বায়ক, কমিশনার মোতালেব হোসেনকে সদস্য সচিব, কাঞ্চন পৌরসভায়- মজুবর রহমান ভুঁইয়াকে আহ্বায়ক, হামিদুল হক খানকে সদস্য সচিব, তারাব পৌরসভায়- নাসিরউদ্দিনকে (জেলার ভারপ্রাপ্ত আহবায়ক) আহ্বায়ক, জাকির হোসেন রিপনকে সদস্য সচিব, গোপালদী পৌরসভায়- সামসুল হক মোল্লাকে আহ্বায়ক, মুশফিকুর রহমান মিলনকে সদস্য সচিব, আড়াইহাজার পৌরসভার- মো. রূপচান মিয়াকে আহ্বায়ক, সালাহউদ্দিন আহমেদ ডালিমকে সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

সদস্য সচিব মামুন মাহমুদ বলেন, আমরা কমিটি অনুমোদন করেছি সবাইকে সমন্নয় করে। কাউকে বাদ দেওয়া হয়নি। প্রতিটি কমিটিই ৩১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি।

জেলার ভারপ্রাপ্ত আহ্বায়ক নাসিরউদ্দিন বলেন, আমরা দায়িত্ব পাওয়ার পর কেন্দ্রীয় নির্দেশে দ্রুততম সময়ে তিন দিনের মধ্যে কমিটি অনুমোদন করতে পেরেছি। এটা আমাদের সফলতা বলে আমি মনে করি। আশা করছি কমিটি সবার কাছে গ্রহণযোগ্য হবে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা