রাজনীতি

মারা গেছেন মাওলানা জাফরুল্লাহ খান

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম: বাংলাদেশ খেলাফত আন্দোলনের একাংশের আমির মাওলানা জাফরুল্লাহ খান (৭৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বিষয়টি নিশ্চিত করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার মিডিয়া উপ-কমিটির সহকারী সমন্বয়কারী শহিদুল ইসলাম কবির।

শুক্রবার (২১ জানুয়ারি) দুপুর ১২টার দিকে চট্টগ্রামের দামপাড়ায় আল জামেয়া ইসলামিয়া মাদ্রাসায় তার মৃত্যু হয়। ওই মাদ্রাসার বার্ষিক মাহফিলে যোগ দিতে তিনি সেখানে যান। জাফরুল্লাহ খান কিডনির রোগসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও চার মেয়ে রেখে গেছেন।

জানা গেছে, মাওলানা জাফরুল্লাহ খান ঢাকার কেরানীগঞ্জের দিয়ানগরের মাশরাবুল উলুম মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন। এর আগে তিনি দীর্ঘদিন মাওলানা মোহাম্মদ উল্লাহ হাফেজ্জী হুজুর প্রতিষ্ঠিত কামরাঙ্গীরচর জামেয়া নুরিয়া ইসলামিয়া মাদ্রাসার মুহাদ্দিস ছিলেন। তিনি স্ত্রী, এক ছেলে ও চার মেয়ে রেখে গেছেন।

জাফরুল্লাহ খানের সঙ্গে থাকা তার ছাত্র মাওলানা রাশিদুল হক বলেন, গত বৃহস্পতিবার রাতে তিনিসহ জাফরুল্লাহ খান চট্টগ্রামের দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসায় যান। সেখানে তারা মাদ্রাসার মুহতামিম মাওলানা ইয়াহইয়ার সঙ্গে সাক্ষাৎ করে দোয়া চান।

প্রায় মধ্যরাতে তারা হাটহাজারী থেকে চট্টগ্রামের দামপাড়ায় আল জামেয়া ইসলামিয়া মাদ্রাসায় পৌঁছান। খাওয়া-দাওয়ার পর বিশ্রামে যান। দুপুরে জুমার নামাজের প্রস্তুতি নেওয়ার সময় হঠাৎ তিনি অজ্ঞান হয়ে যান। এর কিছুক্ষণের মধ্যে তার মৃত্যু হয়।

প্রসঙ্গত, মাওলানা জাফরুল্লাহ খান দীর্ঘদিন মাওলানা মোহাম্মদ উল্লাহ হাফেজ্জী হুজুর প্রতিষ্ঠিত বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব ছিলেন। পরে তাকে মহাসচিব পদ থেকে বাদ দিলে তিনি বাংলাদেশ খেলাফত আন্দোলন নামে নতুন দল করে তার আমির হন।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা