রাজনীতি

রাজপথে আমাদের আন্দোলন শুরু হবে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক ও সাংবাদিক নেতা শওকত মাহমুদ বলেছেন, তাজমেরী ইসলামসহ সকল পেশাজীবী নেতাদের মুক্তির দাবিতে আগামী সপ্তাহে আমরা কর্মসূচি পালন করব। আমরা এক সপ্তাহের মধ্যে দেখতে চাই, তাজমেরী ইসলামকে মুক্তি দেওয়া হয় কি না। যদি মুক্তি দেওয়া না হয়, তবে রাজপথে আমাদের আন্দোলন শুরু হবে। এই আন্দোলন স্বৈরাচারবিরোধী আন্দোলন, সরকার পতনের আন্দোলনে রূপান্তরিত হবে।

শনিবার (১৫ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে সম্মিলিত পেশাজীবী পরিষদ আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাবেক সভাপতি এবং বিজ্ঞান অনুষদের সাবেক ডিন অধ্যাপক তাজমেরী এস এ ইসলামের মুক্তির দাবিতে মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের উপস্থিত থাকার কথা ছিল। কিন্তু শারীরিক অসুস্থ থাকায় তিনি অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের সাবেক ডিন ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক ড. তাজমেরী এস ইসলামের মুক্তির দাবিতে সরকারকে এক সপ্তাহের আল্টিমেটাম দিয়ে শওকত মাহমুদ বলেন, আজকের এ স্বৈরাচারী সরকার পতনের প্রাক্কালে এবং জনগণের বিজয়ের কিছু আগে শিক্ষক ও বুদ্ধিজীবীদের ওপর হামলা শুরু করেছে। তাজমেরী ইসলামকে গ্রেফতার করা হয়েছে ভয় ধরানোর জন্য। কোনোভাবেই আমরা পিছু হটব না। পেশাজীবী, বুদ্ধিজীবী এবং বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী খালেদা জিয়াকে মুক্ত করে আনব ইনশাল্লাহ।

তিনি আরও বলেন, সরকারের ঘৃণ্য তৎপরতা, হত্যা, মামলা, গুম করা এগুলোকে আমরা এবার রুখে দেবো। প্রয়োজনে আমরা ১৪৪ ধারা দেবো এ সরকারের দালালদের বিরুদ্ধে। আমরাই লকডাউন দিয়ে সরকারকে আটকে ফেলব। সুতরাং সময় আর বেশি নেই।

শওকত মাহমুদ বলেন, তাজমেরী ইসলাম আজকে কারাগারে, রুহুল আমিন গাজী কারাগারে। তাদের জামিন দেওয়া হয় না। বিচার বিভাগের প্রতি আমাদের আহ্বান, আপনারা কিন্তু জনগণের রোষানল থেকে বাঁচতে পারবেন না। যদি না আপনারা আইনের শাসন অনুযায়ী কাজ করেন। আমরা এ সরকারকে দেখছি পতনের আগে বিভিন্ন লবিস্ট নিয়োগ করে যাচ্ছে। কিন্তু লবিস্ট নিয়োগ করে কোনো লাভ হবে না। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো আজকে যেভাবে সোচ্চার হয়েছে, দেশের মানুষের বিবেক যেভাবে জাগ্রত হয়েছে। তাতে আপনারা পারবেন না জনগণের বিবেককে দাবিয়ে রাখতে।

তিনি আরও বলেন, পেশাজীবী পরিষদের আন্দোলন কোনো আপসের নয়। এজন্য সরকার মাঝেমধ্যে চেষ্টা করে বিভ্রান্তি সৃষ্টি করার জন্য। আমি পরিষ্কারভাবে জানিয়ে দিতে চাই, যেসব পেশাজীবী ঘরে বসে মনে করেন সরকার পড়ে যাবে, তারপর তারা ঘর থেকে বের হবেন তারা কিন্তু রাজাকার হিসেবে চিহ্নিত হবেন।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা