রাজনীতি

সাবেক এমপি আমজাদ হোসেনের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত 

আমিরুল হক, নীলফামারী: নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাবেক সাংসদ, সৈয়দপুর পৌরসভার চার বারের নির্বাচিত মেয়র অধ্যক্ষ আমজাদ হোসেন সরকারের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে ।

শুক্রবার (১৪ জানুয়ারী) তার মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে বিএনপি সৈয়দপুর রাজনৈতিক জেলা শাখা দলীয় কার্যালয়ে বিভিন্ন কর্মসূচী পালন করে।

কর্মসূচীগুলোর মধ্যে ছিল সকাল ১০টায় শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কস্থ দলীয় কার্যালয়ে কোরআনখানি, বাদ জুমা মিলাদ মাহফিল, আলোচনা সভা ও দুঃস্থদের খাবার বিতরণ এবং বিকেলে মরহুমের কবর জিয়ারত।

এ সময় দলের অঙ্গসংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন । এছাড়াও সৈয়দপুর পৌরসভা, মকবুল হোসেন ট্রাষ্ট একাডেমি, বিভিন্ন সামাজিক সংগঠন ও ক্লাব বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে দিবসটি পালন করে।

প্রসঙ্গত, গেল বছর ১৪ জানুয়ারি সকাল ৭টায় ঢাকার বেসরকারি একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ৬৭ বছর বয়সী সাবেক সাংসদ ও সৈয়দপুর পৌরসভার মেয়র অধ্যক্ষ আমজাদ হোসেন সরকার। তিনি বিএনপির কেন্দ্রীয় কমিটি সহ-গ্রাম সরকার বিষয়ক সম্পাদক এবং সৈয়দপুর (সাংগঠনিক) জেলা বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন।

তিনি ডায়াবেটিস ও শ্বাসকষ্ট নিয়ে ওই হাসপাতালে ভর্তি হন। সেখানে তৃতীয় দফায় কোভিড-১৯ পজিটিভ আসে। মৃত্যুর পরদিন ১৫ জানুয়ারি বাদ জুমা সৈয়দপুর পৌর এলাকার পাটোয়ারী পাড়া মকবুল হোসেন কলেজ মাঠে নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক করবস্থানে দাফন করা হয়।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা