ছবি সংগৃহীত
রাজনীতি

‘গণতান্ত্রিক সম্মেলনে বাংলাদেশ আমন্ত্রণ পায় না’

নিজস্ব প্রতিনিধি, সাভার (ঢাকা): গণঅধিকার পরিষদের সদস্যসচিব ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, স্বাধীনতার ৫০ বছরে স্বাধীনতা অর্জন বলতে আমরা যে স্বাধীন ভূখণ্ড পেয়েছি, পৃথিবীর বুকে বাংলাদেশের জন্ম দিতে পেরেছি, এটা একটা বড় অর্জন বা সফলতা। কিন্তু যে লক্ষ্য-উদ্দেশ্য নিয়ে এ দেশে মুক্তিযুদ্ধ সংঘটিত হয়েছে, এ দেশের আপামর জনসাধারণ, কৃষক, শ্রমিক, ছাত্র নিজেদের জীবন উৎসর্গ করেছিল, আত্মত্যাগ করেছিল, সে লক্ষ্য-উদ্দেশ্য এখনো অর্জিত হয়নি।

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে সাভার জাতীয় স্মৃতিসৌধে দলীয় নেতাকর্মীদের নিয়ে পুষ্পস্তবক অর্পণের সময় এসব কথা বলেন তিনি।

নুরুল হক নুর বলেন, মুক্তিযুদ্ধের যে মূলনীতি, সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার, সামাজিক ন্যায় বিচার, মানবিক মর্যাদার কথা বলেন এটা আমরা প্রতিষ্ঠা করতে পারিনি। আজ শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে বিভিন্ন স্মৃতিসৌধে বিভিন্ন জায়গায় দলমত নির্বিশেষে মানুষ যাচ্ছে। আজ শরীয়তপুরে, জামালপুলে, কুমিল্লা, কুড়িগ্রাম বিভিন্ন জায়গায় আমাদের গণঅধিকার পরিষদের ওপরে সরকারি ‘গুন্ডা’ বাহিনী হামলা করেছে। যেই হামলা করেছিল ১৯৭১ সালের আইয়ুব খানের ছাত্র সন্ত্রাসী বাহিনী।

তিনি আরও বলেন, আমরা স্বাধীনতার ৫০ বছরে, যেখানে বাংলাদেশ পৃথিবীর বুকে একটা গণতান্ত্রিক ও বৈষম্যহীন রাষ্ট্র হিসেবে তার মর্যাদা উঁচু করে ধরবে, সেখানে বিদেশি কর্তৃক মানবাধিকার লঙ্ঘনে আমরা নিষেধাজ্ঞা পাই। পৃথিবীতে বিভিন্ন গণতান্ত্রিক দেশ নিয়ে সম্মেলন হয়, সেসব গণতান্ত্রিক সম্মেলনে বাংলাদেশ আমন্ত্রণ পায় না। এটা আমাদের জন্য খুবই দুঃখজনক।

সেই উদ্বেগ ও উৎকণ্ঠার জায়গা থেকে স্বাধীনতার ৫০ বছর পরে তরুণদের নিয়ে আমরা গণঅধিকার পরিষদ নামের নতুন রাজনৈতিক দল গঠন করেছি। যে দলের লক্ষ্য-উদ্দেশ্য মুক্তিযুদ্ধের মূলমন্ত্র বাস্তবায়ন করা বলে জানান তিনি।

আরও উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের আহ্বায়ক ড. রেজা কিবরিয়া, গণঅধিকার পরিষদের রাশেদসহ নেতাকর্মীরা। এ সময় বীর শহীদদের শ্রদ্ধায় ৩০ সেকেন্ড নিরবতা পালন করেন তারা।

সাননিউজ/এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা