রাজনীতি

ইউনিয়ন পরিষদ নির্বাচনের নামে খুনোখুনি চলছে

নিজস্ব প্রতিবেদক: ইউনিয়ন পরিষদ নির্বাচনের নামে খুনোখুনি চলছে। নির্বাচনের নামে প্রহসন চলছে, তামাশার নির্বাচন চলছে দেশে। নির্বাচন কমিশন নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সম্পূর্ন ব্যর্থতার পরিচয় দিয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে জাতীয় মেডিকেল টেকনোলজিস্ট পরিষদ-এর আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। জাতীয় মেডিকেল টেকনোলজিস্ট পরিষদ আজ থেকে জাতীয় পার্টির সহযোগি সংগঠন হিসেবে কাজ করবে।

তিনি বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য সংবিধান অনেক ক্ষমতা দিয়েছে নির্বাচন কমিশনকে। কিন্তু তারা সুষ্ঠু নির্বাচনের জন্য ক্ষমতা প্রয়োগ করছে না। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে ব্যর্থতার দায় নির্বাচন কমিশনকেই নিতে হবে। ঠুনকো কারণে জাতীয় পার্টির প্রার্থীদের প্রার্থীতা বাতিল করে দিচ্ছে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচনে জয়ী হতে মরিয়া সরকার দলীয় প্রার্থীরা। আবার সরকার দলীয় প্রার্থীরা হামলা-মামলা করছে জাতীয় পার্টি প্রার্থীদের ওপর। সরকারি দলের সমর্থকরা নির্বাচনের মাঠে দাঁড়াতে দিচ্ছে না ভিন্নমতাবলম্বীদের।

তিনি আরও বলেন, ইউনিয়ন পরিষদ হচ্ছে সবচেয়ে কম ক্ষমতার একটি প্রতিষ্ঠান, যেখানে বাজেটও থাকে স্বল্প। কিন্তু, নির্বাচন কমিশন পুলিশ ও প্রশাসনকে ব্যবহার করে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে ব্যর্থ হয়েছে। নির্বাচনে মানুষ ভোট দিতে না পারাটা দুর্ভাগ্যজনক।

প্রধান অতিথির বক্তৃতায় জাতীয় পার্টি চেয়ারম্যান আরো বলেন, শুধু স্বাস্থ্যমন্ত্রনালয় নয়, সকল মন্ত্রনালয়ই দুর্নীতিতে ছেঁয়ে গেছে। সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত-এর উদ্বৃতি উল্লেখ করে দুর্নীতি সম্বন্ধে গোলাম মোহাম্মদ কাদের বলেন, পুকুর চুরি নয়, এখন সাগর চুরি হচ্ছে।

গোলাম মোহাম্মদ কাদের বলেন, দুর্নীতিই এখন নীতি হয়ে দাঁড়িয়েছে। যারা দুর্নীতি করে সমাজে তারাই বুক ফুলিয়ে চলে। আর যারা দুর্নীতি করেনা তারা অনেক সময় নির্যাতনের শিকার হচ্ছে। এসময় জাতীয় পার্টি চেয়ারম্যান মেডিকেল টেকনোলজিস্টদের যৌক্তিক দাবি মেনে নিয়োগ প্রক্রিয়া চালু করতে সরকারের প্রতি আহ্বান জানান।

এসময় জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু এমপি বলেন, নির্বাচনের আগে আওয়ামী লীগ ঘোষণা দিয়েছিলো ঘরে ঘরে চাকরির ব্যবস্থা করবে। কিন্তু, দূর্ভাগ্যজনক হলেও সত্য দেশে এখন কোটি কোটি বেকার কাজের জন্য হন্যে হয়ে ঘুরছে।

তিনি বলেন, দেশ দূর্ণীতিতে ছেঁয়ে গেছে। মন্ত্রণালয়েল ড্রাইভাররা শত কোটি টাকার মালিক হন, কেরানীর স্ত্রী হাজার কোটি টাকার মালিক। এর চেয়ে লজ্জাজনক ঘটনা আর হতে পারে না। আওযামী লীগ ও বিএনপি’র উপরে মানুষ অতিষ্ঠ। দেশের মানুষ আগামী নির্বাচনে জাতীয় পার্টিকে রাষ্ট্রক্ষমতায় দেখতে চায়।

জাতীয় মেডিকেল টেকনোলজিস্ট পরিষদের আত্মপ্রকাশ অনুষ্ঠানে মো. ইকরাম হোসেন বাবুর সভাপতিত্বে এবং প্রিয়াংকা সুকমল-এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু এমপি, প্রেসিডিয়াম সদস্য এডভোকেট মো. রেজাউল ইসলাম ভূঁইয়াসহ আরও অনেকে।

এছাড়া উপস্থিত ছিলেন, প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুস সবুর আসুদ, মাননীয় চেয়ারম্যানের উপদেষ্টা মনিরুল ইসলাম মিলন, যুগ্ম মহাসচিব সৈয়দ মঞ্জুর হোসেন মঞ্জু, সম্পাদক মন্ডলীর সদস্য মমতাজ উদ্দীন, এমএ রাজ্জাক, জহিরুল ইসলাম মিন্টু, আহাদ ইউ চৌধুরী শাহীন, গোলাম মোস্তফা, যুগ্ম সম্পাদকমন্ডলী সমরেশ মন্ডল মানিক, ডা. মো. আব্দুল্লাহ আল ফাত্তাহ প্রমুখ।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা