বিক্ষোভ
রাজনীতি

আ. লীগ প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি,ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার ৫ নং দুওসুও ইউপি’র চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবে মনোনয়নপ্রাপ্ত সোহেল রানার মনোনয়ন বাতিলের দাবিতে বিক্ষোভ করেছে উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) জেলার বালিয়াডাঙ্গী উপজেলার ৫ নং দুওসুও ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে কালমেঘ আর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজ মিলনায়তনে এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

সভায় মুক্ত আলোচনার উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মজিবর রহমান তার বক্তৃতায় বলেন, স্থানীয় আওয়ামী লীগের তৃর্ণমূল নেতাকর্মীদের নাম কেন্দ্রে না পাঠিয়ে মাত্র ৩ জনের নাম পাঠিয়েছেন। মনোনয়নপ্রাপ্ত সোহেল রানার একাধিক সদস্য বিএনপি জামাতের সঙ্গে জড়িত থাকার অভিযোগ তোলা চাচা নূরল হুদা বিএনপির সহ-সভাপতি ছিলেন। তাদের বংশের অনেকে বিএনপি জামায়াতের নেতাকর্মী। বঙ্গবন্ধু স্বপরিবারে হত্যার দিন নূরুল হুদা এলাকায় মিষ্টি বিতরণ করেন। তাই নৌকা প্রতীকে মনোনয়ন বাতিল করে তৃণমূলের কর্মীদের মধ্য থেকে একজনকে মনোনয়ন দেওয়ার দাবি জানানো হয়।

উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলির সদস্য মকলেস চৌধুরী বলেন, এখনো সময় আছে এই প্রার্থীকে পরিবর্তন করে নতুন প্রার্থী দেন। তাহলে আমরা নৌকা মার্কার সপক্ষে ভোট দিব। আর এই প্রার্থীকে বাতিল না করলে আমি তাকে প্রত্যাখান করছি।

পরে এক পর্যায়ে বক্তৃতা শেষে সোহেল রানার প্রার্থীতা বাতিলের দাবিতে রাস্তায় বিক্ষোভ শুরু করেন স্থানীয় আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীরা।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা