রাজনীতি

মানুষ এখন আর খেতে পারে না

নিজস্ব প্রতিবেদক: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে বলেন, মানুষ এখন আর খেতে পারে না, খেতে পারে আওয়ামী লীগের লোকেরা।

তিনি বলেন, এই সরকার রাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। জনগণের পকেট কেটে আওয়ামী লীগ পকেট ভারী করছে। তারা হাজার হাজার কোটি টাকা পাচার করছে আর মানুষ গরিব থেকে আরো গরিব হচ্ছে।'

শুক্রবার (২৯ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে এই মানববন্ধনের আয়োজন করা হয়।

'প্রধানমন্ত্রী দেশে একটি সুষ্ঠু নির্বাচন দেখতে চান—আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এই বক্তব্যের সমালোচনা করে ফখরুল মন্তব্য করেন, ভূতের মুখে রাম নাম'।

সরকারের কঠোর সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, যে গণতন্ত্রের জন্য আমরা একাত্তরে লড়াই করেছিলাম, সেই গণতন্ত্রকে তারা বঙ্গোপসাগরে ফেলে দিয়েছে। একটা একদলীয় শাসনব্যবস্থা বাকশাল প্রতিষ্ঠা করেছে। তাঁদের নেতা, পাতিনেতাদের দৌরাত্ম্যে কেউ আর থাকতে পারে না। সহনশীলতা বলতে তাঁদের কিছু নেই।

সম্প্রতি রাজধানীর নয়াপল্টনে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা, মামলা ও গ্রেপ্তারের অভিযোগ এনে সরকারের উদ্দেশে বিএনপির মহাসচিব বলেন, এত ভয় পান কেন? ভয় পান এ জন্য যে, আপনাদের পায়ের নিচে মাটি নাই। জনগণ যেদিন রাজপথে নামবে, সেদিন আপনারা পালানোর পথ খুঁজে পাবেন না।

মানববন্ধনে দ্রব্যমূল্য বৃদ্ধির জন্য আওয়ামী সিন্ডিকেটকে দায়ী করেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেন, এই সরকার শুধু ভোটের অধিকার কেড়ে নেয়নি, তারা মানুষের জীবনযাপনেও হস্তক্ষেপ করেছে। আজকে দ্রব্যমূল্য বাড়িয়ে মানুষের জীবনকে কঠিন করে তুলেছে। তারা শুধু ভোট লুট করে নাই, এই দেশের মানুষের অর্থ লুট করে নিয়ে যাচ্ছে। প্রত্যেকটা জিনিসের দাম বাড়ার পেছনে আওয়ামী লীগ সিন্ডিকেট কাজ করছে।

সাননিউজ/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা