রাজনীতি

টিকা রাজনীতিতে বিশ্বে সফল শেখ হাসিনা

নিজস্ব প্রতিবেদক: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মোঃ মুরাদ হাসান এমপি বলেছেন, প্রধানমন্ত্রী স্বাস্থ্যবান জাতি গঠনে অতুলনীয় ভূমিকা রাখছেন। ভ্যাকসিন রাজনীতিতে বিশ্বের সফলতম রাষ্ট্রনায়ক বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। বিনামূল্যে ভ্যাকসিন প্রদান বিশ্বে নজির, এটি সম্ভব হয়েছে একমাত্র বঙ্গবন্ধুকন্যার জন্যই।

রোববার (১০ অক্টোবর) বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস-২০২১ উপলক্ষে জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভা ও সম্মাননা প্রদানকালে তিনি এসব কথা বলেন।

অসম বিশ্বে মানব সম্পদের উন্নয়নের জন্য মানসিক স্বাস্থ্য অপরিহার্য। বর্তমান বিশ্বের জন্য বড় সমস্যা হচ্ছে মানুষিক স্বাস্থ্য। মানুষ ডাক্তারের কাছে যেতে ভয় পায়। এই ভয় কাটাতে ডাক্তার-নার্স ও ডায়গনস্টিক সেন্টারের মালিকপক্ষকে এগিয়ে আসতে হবে। মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলতে হবে, ভাবতে হবে, বুঝতে ও বুঝাতে হবে বলেন মুরাদ হাসান।

হেলথ টিভি'র চেয়ারম্যান প্রফেসর ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আর্মড ফোর্সেস এর সাবেক কনসালটেন্ট অধ্যাপক ডা. মেজর জেনারেল (অব.) মো. আব্দুল আলী মিয়া, মানস এর প্রতিষ্ঠাতা অধ্যাপক ডা. অরূপ রতন চৌধুরী, অধ্যাপক ডা. বি. জেনারেল (অব.) মোঃ আজিজুল ইসলাম, অধ্যাপক ডা. মনিলাল আইচ লিট, অধ্যাপক ডা. মামুন আল মাহতাব, অধ্যাপক ডা. নুজহাত চৌধুরী ও মোহাম্মদ হানিফ।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা