নুরুল হক নুর
রাজনীতি

গণতন্ত্র এখন আইসিইউ’তে

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, বাংলাদেশ জন্মের পর থেকে একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে পারিনি, এটা আমাদের জন্য চরম ব্যর্থতা। এই ব্যর্থতার দায়ভার সব রাজনৈতিক নেতাকে নিতে হবে।

৭২ থেকে ৯০ সাল পর্যন্ত এক ধরনের শাসন ব্যবস্থা ছিলো। ৯০ সালের পর থেকে বাংলাদেশের গণতন্ত্রের যাত্রায় গণতান্ত্রিক পথচলা শুরু হয়েছে। গণতন্ত্রের রাষ্ট্রের বৈশিষ্ট্যে গণমাধ্যমের স্বাধীনতা, সুশাসন, ভিন্নমতের মানুষদের প্রতি সম্মান, স্বাধীন বিচার বিভাগ এগুলো আমরা দেখেছি

শনিবার (৯ অক্টোবর) বিকেলে জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ‘বাংলাদেশ গণতন্ত্র ও মানবাধিকার পরিস্থিতি’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ সিভিল রাইটস্ সোসাইটির এক যুগ পূর্তি উপলক্ষে সেমিনার আয়োজন করে।

সেমিনারে আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আনোয়ার উল্লাহ চৌধুরী, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, বিএনপি ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম, সংগঠনের নির্বাহী পরিচালক এসএম তাইজুল ইসলাম, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান প্রমুখ।

নুর বলেন, এই সরকার তত্ত্বাবধায়ক সরকার তুলে দিয়ে জাতিকে চরম সংকটে ফেলে দিয়েছে। ২০১৪ সালে বিরোধী দলবিহীন নির্বাচন ও ২০১৮ সালে সরকারদলীয় গুণ্ডা-পাণ্ডা ও প্রশাসনের দুর্বৃত্ত একটি অংশকে ব্যবহার করে তারা দেশে একদলীয় সরকার কায়েম করেছেন। এতে দেশের গণতন্ত্রের কী অবস্থা আমরা সবাই জানি। গণতন্ত্র এখন আইসিইউতে আছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা