রাজনীতি

সংবিধান অনুযায়ী জনগণ দেশের মালিক

নিজস্ব প্রতিবেদক: গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ড. জাফরুল্লাহ চৌধুরী বলেন, সংবিধান অনুযায়ী জনগণ দেশের মালিক। চালের দামের কারণে কিনতে পারি না, চিকিৎসা পাই না, ভোটের অধিকার নেই এ কেমন মালিক?

রোববার (১০ অক্টোবর) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে 'নাগরিকের ভোটাধিকার, স্বাধীন নির্বাচন কমিশন কোন পথে' শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা জানান।

ড. জাফরুল্লাহ চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শান্তিতে নোবেল পুরস্কার না পাওয়ায় দুদিন ধরে নিজের মন খারাপ। প্রধানমন্ত্রী নোবেল প্রাইজ পাননি তাই দুদিন ধরে আমার মন খারাপ। উনি কয়েক দিন আগে অনেক জায়গায় গিয়েছেন। তিনি অসলো যেতে পারতেন। গিয়ে তাদের বোঝাতে পারতেন তিনি শান্তির জন্য কী কী করেছেন।

তিনি আরও বলেন, অবশ্য সেখানে গেলে তিনি অনেক প্রশ্নের সম্মুখীন হতেন। বাংলাদেশে আইনের শাসন নেই কেন? ডিজিটাল আইন কেন? কেন ছাত্র-হুজুরদের জামিন দিচ্ছেন না? এসব প্রশ্নের উত্তর দিতে হতো।

গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা বলেন, শেখ পরিবারের সবার নামে বিভিন্ন প্রতিষ্ঠান থাকলেও শেখ রেহানার নামে কিছু নেই। তাকে তো কিছুটা অধিকার দেওয়া উচিত ছিল। রেহানাকে একটা ব্যবস্থা করে দেন, নয়তো আওয়ামী লীগ হারিয়ে যাবে।

কনক সারোয়ারের বোন নুসরাত শাহরিন রাকাকে গ্রেপ্তার প্রসঙ্গে ড. জাফরুল্লাহ বলেন, রাকাকে কেন গ্রেপ্তার করলেন? তাঁর ভাই প্রধানমন্ত্রীর মনমতো কথা বলে না। তাই বলে তাঁর ভাইয়ের বদলে তাকে ধরবেন?

দেশবাসী পরিবর্তন চায় দাবি করে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা বলেন, রাস্তায় নামেন। সংবিধান কোনো কোরান শরীফ না। জনগণের জন্য সংবিধান পরিবর্তন করতে হবে। মুক্তিযুদ্ধের স্বপ্ন বাস্তবায়ন করা খুব কঠিন কাজ না। একটু একটু করে পরিবর্তন করতে হবে৷

তিনি আরও বলেন, স্থানীয় সরকার নির্বাচন দলীয় ভিত্তিতে হওয়া যাবে না। গণতন্ত্রের মানে হলো জবাবদিহি। জনগণ যেন প্রশ্ন করতে পারে সেই পরিবেশ তৈরি করতে হবে৷

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সদস্য অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম, ব্যারিস্টার সাবিহা রহমান ও আবুল হাসান রুবেল সহ প্রমুখ।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা