রাজনীতি

আ’লীগের ১০ পৌরসভায় প্রার্থী চূড়ান্ত

নিজস্ব প্রতিবেদক: দলের মনোনয়ন বোর্ডের যৌথসভা ডেকেছে আওয়ামী লীগ। দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় দেশের ১০ পৌরসভায় চূড়ান্ত প্রার্থী ঘোষণা করেছে আওয়ামী লীগ।

বৃহস্পতিবার (৭ অক্টোবর) দলের সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার নির্বাচন মনোনয়ন বোর্ডের যৌথসভায় ১০টি পৌর নির্বাচনে প্রার্থী চূড়ান্ত করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত এই সভায় সিরাজগঞ্জ-৬ সংসদীয় আসনের উপনির্বাচনে দলীয় প্রার্থীও চূড়ান্ত করা হয়।

১০টি পৌরসভায় মনোনয়নপ্রাপ্ত প্রার্থীরা হলেন— দিনাজপুরের ঘোড়াঘাটে ইউনুছ আলী, নীলফামারীর ডোমারে গনেশ কুমার আগরওয়ালা, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় মোখলেসুর রহমান, বগুড়ার সোনাতলায় শাহিদুল বারী খাঁনকে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ।

এছাড়া নড়াইলের লোহাগড়া পৌরসভায় সৈয়দ মসিয়ূর রহমান, নরসিংদীর ঘোড়াশালে আল মুজাহিদ হোসেন, কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মোহাম্মদ নজরুল ইসলাম আকন্দ, ব্রাহ্মণবাড়িয়ার কসবায় গোলাম হাক্কানী, ফেনীর ছাগলনাইয়ায় মোহাম্মদ মোস্তফা, খাগড়াছড়ির রামগড় পৌরসভায় রফিকুল আলম (কামাল) মনোনয়ন পেয়েছেন।

দলের পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এছাড়া দু’টি উপজেলায় আওয়ামী লীগের মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। এ দু’টি উপজেলার মধ্যে বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলায় চেয়ারম্যান পদে রেজাউল করিম মন্টুকে এবং টাঙ্গাইলের ভুঞাপুর উপজেলায় নার্গিস বেগমকে চূড়ান্ত করে মনোনয়ন দেওয়া হয়েছে।

জানা গেছে, বৃহস্পতিবারের সভায় দ্বিতীয় দফায় আগামী ১১ নভেম্বর অনুষ্ঠেয় রংপুর ও রাজশাহী বিভাগের ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত করা হয়েছে।

এদিকে ৮৪৮টি ইউপির প্রার্থী চূড়ান্ত করতে শুক্রবার ও শনিবার স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভা করবে আওয়ামী লীগ।


সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা