রাজনীতি

খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে

নিজস্ব প্রতিবেদক: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিনা নির্বাচনের সরকারকে সরিয়ে বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। আমাদের নেতা যিনি আজকে নির্বাসিত আছেন তাকে দেশে ফিরিয়ে আনি। দেশকে মুক্ত করি।

বৃহস্পতিবার (৭ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে অ্যাসোসিয়েশন অফ ইঞ্জিনিয়ার্স (অ্যাব) আয়োজিত বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বিএনপি তো আছেই, সাথে অন্যান্য রাজনৈতিক দল বা ব্যক্তি আছেন, সামাজিক দল আছে, সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। এখানে কোনও দ্বিমত নেই। সবাই ঐকমত্য। আসেন আমরা গণআন্দোলন সৃষ্টি করি। এটা শুধু একা বিএনপির সংগ্রাম নয়। এটা পুরো জাতির সংগ্রাম। এ থেকে উদ্ধার পেতে হলে পুরো জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে।

আবরার হত্যা কোনও বিচ্ছিন্ন ঘটনা নয় উল্লেখ করে তিনি বলেন, আবরার হত্যা এই দেশের সামগ্রিক সংকটের একটা প্রতিচ্ছবি। বহু আবরার হত্যা হয়েছে। অনেক নেতাকর্মীকে গুম করা হয়েছে। এটা একটি সুদূরপ্রসারী আধিপত্যবাদী চক্রান্ত।

মির্জা ফখরুল দুঃখ প্রকাশ করে বলেন, পরিবর্তন আসে সব সময় তরুণ ও যুবকদের মাধ্যমে। কিন্তু দুর্ভাগ্যজনক যে আমরা বাংলাদেশের তরুণ-যুবকদের সামনে দেখতে পাচ্ছি না। সেদিন যে তরুণ-সমাজ আবরার হত্যাকাণ্ডের প্রতিবাদে ফুসে উঠেছিল, দুঃখজনকভাবে আজকে তাদের কোনও কর্মসূচি আমি দেখলাম না।

স্মরণসভায় আরও উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্সের (অ্যাব) নেতৃবৃন্দসহ অনেকে।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা