রাজনীতি

অফিসিয়াল চ্যানেল ইউটিউবের স্বীকৃতি পেল বিএনপি

নিজস্ব প্রতিবেদক: জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউবের স্বীকৃতি পেয়েছে বিএনপির অফিসিয়াল ইউটিউব চ্যানেল। চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা এক লাখ ছাড়িয়ে যাওয়ায় আনুষ্ঠানিক স্বীকৃতি পত্র ও ক্রেস্ট পাঠিয়ে অভিনন্দন জানিয়েছে ইউটিউব কর্তৃপক্ষ। চ্যানেলটির বর্তমান সাবস্ক্রাইবার দুই লাখ ৩৭ হাজার।

বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান এসব তথ্য জানান।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) সকালে শায়রুল কবির বাংলা ট্রিবিউনকে বলেন, বুধবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় ইউটিউব কর্তৃপক্ষের পাঠানো ‘সিলভার প্লে বাটন ক্রেস্ট’টি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে হস্তান্তর করা হয়।

এ সময় বিএনপি মহাসচিব সকলকে বিএনপির অফিসিয়াল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করার আহ্বান জানান।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা