জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
রাজনীতি

রাজনীতির প্রশিক্ষণ কেন্দ্র ছাত্রলীগ: ফরহাদ হোসেন

মেহেরপুর প্রতিনিধি: জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, বাংলাদেশ ছাত্রলীগ হলো রাজনীতির প্রশিক্ষণ কেন্দ্র। দেশের ইতিহাসে সবকটি আন্দোলনে ছাত্রলীগের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। ছাত্র রাজনীতি থেকেই উঠে আসে ভবিষ্যতের দক্ষ সৎ রাজনীতিবিদ।

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় জেলা ছাত্রলীগের কর্মী সভায় এসব কথা বলেন তিনি। মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টারে এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুস সালাম বাঁধন।

ফরহাদ হোসেন বলেন, আন্দোলন থেকে শুরু করে, ৬২, ৬৬, ৬৯ এর গণআন্দোলন এবং মুক্তিযুদ্ধে ছাত্রলীগের ভূমিকা ছিল অনস্বীকার্য। জাতির পিতা বঙ্গবন্ধুর গড়া এই সংগঠন কৃষকদের ধানকাটা থেকে শুরু করে অসহায় মানুষের পাশে দাঁড়ানো সংগঠন। বর্তমান ছাত্রলীগ বঙ্গবন্ধুর আদর্শের ছাত্রলীগ।

কর্মী সভায় বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক, মুজিবনগর উপজেলা ছাত্রলীগের সভাপতি হেলাল উদ্দিন লাবলু, সাধারণ সম্পাদক শেখ সাকিব, সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুলকার নাইন বাইজিদ, গাংনী উপজেলা ছাত্রলীগের সভাপতি আফিস ইকবাল অনিক, মেহেরপুর সরকারি কলেজ শাখার সভাপতি আদিব হোসেন আসিফ।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা