রাজনীতি

সাংবাদিকদের ব্যাংক হিসেব দেখবে প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: সাংবাদিক ১১ নেতার ব্যাংক হিসেব তলব করায় সাংবাদিক সম্মেলন ও বিক্ষোভ করেছেন। এ অবস্থা নিয়ে তথ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর পর এবার কথা বললেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, সাংবাদিক নেতাদের ব্যাংক হিসাব তলবের ঘটনায় সাংবাদিকের মধ্যে যে ক্ষোভ তৈরি হয়েছে তা লাঘবে যুক্তরাষ্ট্র সফর থেকে দেশে ফিরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যবস্থা নেবেন।

সচিবালয়ে মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) দুপুরে নিজ কার্যালয়ে এক ব্রিফিংয়ে এ কথা বলেন ক্ষমতাশীন দলের সাধারণ সম্পাদক।

তিনি বলেন, সাংবাদিক নেতাদের বিরুদ্ধে ঢালাওভাবে ব্যাংক হিসাব তলবের বিষয়টি সাংবাদিক মহলে যে ক্ষোভের সৃষ্টি করেছে, এ বিষয়ে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী কথা বলেছেন ও তথ্যমন্ত্রীও বক্তব্য দিয়েছেন। আমি আশা করি, প্রধানমন্ত্রী বিদেশ সফর শেষে দেশে ফিরলে বিষয়টি দেখবেন।

গত ১২ সেপ্টেম্বর দেশের সাংবাদিকদের ছয়টি সংগঠনের ১১ সাংবাদিক নেতার ব্যাংক হিসাবের তথ্য চেয়ে চিঠি দেয় মানি লন্ডারিং ও সন্ত্রাসী অর্থায়ন প্রতিরোধে গঠিত বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

এমন চিঠি অপ্রত্যাশিত বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। সোমবার সচিবালয়ে তিনি বলেছেন, এটা কীভাবে ঘটল, (এ বিষয়ে) আমি বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে কথা বলেছি। তিনি আমাকে বলেছেন একটি উৎসের কথা। আমার মনে হয় এটি পুরোপুরি ভুল বোঝাবুঝি। এটি কোথা থেকে এসেছে, কী হয়েছে সেটি খতিয়ে ব্যবস্থা নেয়া হবে।

১১ সাংবাদিক নেতার ব্যাংক হিসাব চাওয়ার ঘটনায় উদ্বেগের কিছু নেই বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদও।

জাতীয় প্রেস ক্লাবে গত বৃহস্পতিবার ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) বার্ষিক সাধারণ সভায় তিনি বলেন, সরকার অবশ্যই যেকোনো কারণে হিসাব তলব করতে পারে, ব্যাংক হিসাবও তলব করতে পারে। তবে আমি মনে করি, এতে উদ্বেগের কোনো কারণ নেই। যাদের ব্যাংক হিসাব তলব করা হয়েছে, তাদের আমি চিনি ও জানি। তাদের অনেকের আর্থিক অবস্থাও আমি জ্ঞাত।

বিষয়টি নিয়ে সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিন্দা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ১১ সাংবাদিক নেতার ব্যাংক হিসাব তলবের ঘটনাকে সাংবাদিকদের ভীতি প্রদর্শনের নতুন কৌশল বলে মন্তব্য করেছেন তিনি।

অবিলম্বে সাংবাদিক নেতাদের ব্যাংক হিসাব তলবের সিদ্ধান্ত প্রত্যাহার করে সত্য প্রকাশে দেশের বিবেক তথা গণমাধ্যম ও গণমাধ্যমের কর্মীদের স্বাধীনতা নিশ্চিতের আহ্বান জানান ফখরুল।

তার পরদিনই এ প্রসঙ্গে কথা বললেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, শেখ হাসিনা সরকার গণমাধ্যমের স্বাধীনতা ও তথ্যের অবাধ প্রবাহে বিশ্বাসী। করোনাকালে কিংবা আগে পরে গণমাধ্যমকর্মীদের সুখে দুঃখে জননেত্রী শেখ হাসিনা সবসময় পাশে ছিলেন, আছেন।

বিএনপির শাসনামল গণমাধ্যমের জন্য অন্ধকারসম ছিল জানিয়ে কাদের বলেন, অসংখ্য সাংবাদিক হত্যার শিকার হয়েছেন তখন। যাদের হাত সাংবাদিকদের রক্তে রঞ্জিত, আজ তারা সাংবাদিকদের জন্য মায়া কান্না করছে।

বিএনপি মহাসচিব সরকারের বিরুদ্ধে সাংবাদিক নিপীড়নের মিথ্যে ও কাল্পনিক অভিযোগ করেছে জানিয়ে কাদের বলেন, এ নিয়ে বিএনপির কুম্ভীরাশ্রু প্রদর্শন মাছের মায়ের পুত্র শোকের মতো।

বিএনপি কখনও অবাধ তথ্যপ্রবাহে বিশ্বাস করে না বলে মন্তব্য করেন আওয়ামী লীগের দ্বিতীয় সর্বোচ্চ এই নেতার।

বিএনপিকে ইঙ্গিত করে কাদের বলেন, তারা বিশ্বাস করে অবাধ গুজবের প্রবাহে। তারা বিশ্বাস করে অবাধ অপপ্রচারে। কোনোভাবে জনগণের আস্থা অর্জন করতে না পেরে, দেশ-বিদেশে অর্থ বিনিয়োগ করে সরকার এবং দেশের বিরুদ্ধে মানহানিকর অপপ্রচারের পথ বেছে নিয়েছে।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা