রাজনীতি

বিএনপি নেতা হাফিজের জামিন

নিজস্ব প্রতিনিধি, বরিশাল: ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর অব. মো. হাফিজ উদ্দিন আহমেদকে ( বীর বিক্রম) জামিন দিয়েছেন বরিশালের সাইবার ট্রাইবুনাল।

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনকালের মামলায় বরিশালের সাইবার ট্রাইবুনালের বিচার গোলাম ফারুক তার জামিন আবেদন মঞ্জুর করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন মেজর অব. মো. হাফিজ উদ্দিন আহমেদের ( বীর বিক্রম) আইনজীবী অ্যাডভোকেট কাজী এনায়েত হোসেন। তিনি বলেন, রাষ্ট্র ও আসামিপক্ষের বক্তব্য শুনে এবং বয়সের বিবেচনায় আদালতের বিচারক তার জামিনের আবেদন মঞ্জুর করেন।

মামলা সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ২৮ ডিসেম্বর ভোলা জেলার লালমোহন থানার বদরপুর ইউনিয়নের আওয়ামী লীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যান ফরিদুল হক বাদী হয়ে মোট সাতজনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন।

মামলা এজাহারে তিনি বলেন, মামলার ২ নম্বর আসামি একই এলাকার মো. বাবুল হাওলাদারের সঙ্গে মোবাইল ফোনে কথা বলেন মেজর হাফিজ। ওই ফোনালাপে আপত্তিকর কথাবার্তা ছিল; যা দ্বারা জাতীয় সংসদ নির্বাচন ভণ্ডুলের চেষ্টা করা হয়েছে। বিষয়টি পরবর্তীতে গণমাধ্যমে প্রচার হয়। এ ঘটনার প্রতিকার চেয়ে ফরিদুল হক পরে মামলা দায়ের করেন। সেই মামলাটি বর্তমানে বরিশালের সাইবার ট্রাইব্যুনালে বিচারাধীন রয়েছে।

মামলায় হাজিরা দিতে এসে বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর অব. মো. হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম) বলেন, দেশে বিচার বিভাগের স্বাধীনতা না থাকায় বিএনপি মামলায় পর্যুদস্তু।

তিনি আরও বলেন, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া এই সরকারের অধীনে আর কোনো নির্বাচনে বিএনপি অংশ নেবে না বলে আবারও জানিয়েছেন বিএনপির ওই ভাইস চেয়ারম্যান।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা