রাজনীতি

মানুষের দৃষ্টি সরাতেই নতুন ইস্যু তৈরি করছে সরকার

নিজস্ব প্রতিবেদক: মানুষের দৃষ্টি সরাতেই সরকার নতুন নতুন ইস্যু তৈরি করছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (৪ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমদের ৬ষ্ঠ মৃত্যু বার্ষিকীর আলোচনায় তিনি এ মন্তব্য করেন।

ফখরুল বলেন, আজকে ইস্যু হচ্ছে টিকা। মানুষকে বাঁচানোর সেই টিকা আপনারা কতটুকু জোগাড় করেছেন, সেটাই প্রশ্ন। সরকারের মন্ত্রীরা জ্যোতিষীর মতো কথা বলছেন। এই আসছে, ভবিষ্যতে আসবে। প্রকৃত বাস্তবতা হচ্ছে ৪ শতাংশের বেশি লোককে টিকা দেওয়া হয়নি। টিকা নাই। দুর্নীতির জন্য টিকার ক্ষেত্রে তারা ব্যর্থ হয়েছে। তাদের মাথায় সব সময় কমিশনের চিন্তা কাজ করে। কোথায় বেশি পাওয়া যাবে। এসব বিষয় থেকে মানুষের দৃষ্টি সরাতেই তারা আজ নতুন নতুন ইস্যু তৈরি করছে। যেটা ইস্যু না। কোথাকার কোন পরীমণি এটি নিয়েও তারা ঝাঁপিয়ে পড়ছে।

কয়েক দিন আগে খালেদা জিয়ার সঙ্গে তাঁর দেখা হয়েছে এবং কথা হয়েছে জানিয়ে ফখরুল বলেন, তিনি (খালেদা জিয়া) একটা কথাই বলেছেন। বলেছেন, কখনো সাহস হারাবে না। কখনো হতাশ হবে না। মনের মধ্যে মনোবল রাখবে, জোর রাখবে। বিজয় তোমাদের হবেই।

আওয়ামী লীগ গণতন্ত্রকে ধ্বংস করে দিয়েছে, এমন অভিযোগ করে ফখরুল বলেন, জনগণের বিরুদ্ধে গিয়ে কোনো দিন ক্ষমতায় টিকে থাকা যায় না। আওয়ামী লীগও টিকে থাকতে পারবে না। তাদেরকে সরাতে হবে। এ জন্য জনগণের ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলতে হবে।

ক্ষমতাসীনদের নানা কর্মকাণ্ডের সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, তাঁদের আর কিছু নাই। তারা রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে। যেকারণে আওয়ামী লীগ কবর নিয়ে কথা বলছে, জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধের ভূমিকা নিয়ে কথা বলছে।


সাননিউজ/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা