রাজনীতি

তোফায়েল আহমেদের শারীরিক অবস্থা অপরিবর্তিত

নিজস্ব প্রতিবেদক: বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদের শারীরিক অবস্থা ‘স্থিতিশীল’ রয়েছে বলে পরিবার সূত্র জানিয়েছে। ভারতের হরিয়ানার গুরগাঁওয়ে মেদান্ত মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তিনি চিকিৎসাধীন রয়েছেন।

নিউরোলজি বিভাগের প্রধান ডা. অরুণ গার্গের তত্ত্বাবধানে আছেন তোফায়েল আহমেদ। অরুণ গার্গ গণমাধ্যমকে বলেন, তার অবস্থা স্থিতিশীল। আমরা তাকে আরও পর্যবেক্ষণের জন্য আইসিইউতে রেখেছি। দুশ্চিন্তার কিছু নেই, আশা করি আগামীকালের (৪ সেপ্টেম্বর) মধ্যে আমরা সবকিছু ঠিকঠাক হলে তাকে কেবিনে পাঠাতে পারবো।

তিনি তোফায়েল আহমেদের কিছু মেডিক্যাল চেকআপের পরামর্শ দিয়েছেন বলেও জানা গেছে।

এদিকে, নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার মুহাম্মদ ইমরান হাসপাতালে আওয়ামী লীগের প্রবীণ নেতা তোফায়েল আহমেদকে দেখতে যান। তিনি তার চিকিৎসা সম্পর্কে খোঁজখবর নেন।

প্রসঙ্গত, গত ৩০ আগস্ট ‘হালকা স্ট্রোক’ করেন তোফায়েল আহমেদ। পরে তাকে স্কয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। ৩ সেপ্টেম্বর তাকে এয়ার অ্যাম্বুলেন্সে ভারতের রাজধানী দিল্লিতে নিয়ে যাওয়া হয়।

তোফায়েল আহমেদের একান্ত সচিব নুরুল আমিন বলেন, ‘তিনি ভালো আছেন, নিয়মিত চেকআপের জন্য ভারতে নেয়া হচ্ছে। পরিবারের পক্ষ থেকেও বলা হয়েছে, তার অবস্থা স্থিতিশীল। আগে থেকেই বাম হাতে অনুভূতি পাচ্ছিলেন না তিনি। সেই সমস্যাটাই আছে।

উল্লেখ্য, পাঁচবারের জন্য সংসদ সদস্য নির্বাচিত ৭৭ বছর বয়সী রাজনীতিবিদ তোফায়েল প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের অধীনে বেশ কয়েকটি মন্ত্রণালয়ে মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি দলের উপদেষ্টা পরিষদের সদস্য এবং বাণিজ্য মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা