রাজনীতি

আমরা জাতিকে হিংসাত্মক জায়গায় নিতে চাই না

নিজস্ব প্রতিবেদক: ১৯৭৫ সালের ১৫ আগস্ট কোথায় ছিলেন? আইন মন্ত্রী আনিসুল হকের এমন প্রশ্নের জবাবে বিএনপির দলীয় সাংসদ সদস্য হারুনুর রশীদ বলেন, আমি স্কুলে ছিলাম। আমি তখন স্কুলের ছাত্র, বিএনপির তখন জন্ম হয়নি। ১৯৭৯ সালে যখন জাতীয়তাবাদী ছাত্র দল হয় তখন আমি ছাত্রদলের সদস্য হলাম।

শনিবার (৪ সেপ্টেম্বর) একাদশ জাতীয় সংসদের চতুর্দশ অধিবেশনে আইন প্রণয়ন কার্যাবলিতে অংশ নিয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হকের এক মন্তব্যের প্রসঙ্গে তিনি এ সব কথা বলেন। আইনমন্ত্রী তাঁর বক্তব্যে বলেন, ১৫ আগস্টের হত্যাকাণ্ডের সময় আপনারা কোথায় ছিলেন?

হারুনুর রশিদ বলেন, প্রধানমন্ত্রী সম্প্রতি বলেছেন, পনেরোই আগস্টের সময় আওয়ামী লীগের সব নেতা–কর্মীরা সব কোথায় ছিল? এটা উনি প্রশ্ন করেছেন আওয়ামী লীগের কাছে। কারণ ওই সময় যে সংসদ ছিল সেটি আওয়ামী লীগের। রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল তাঁরা। এটি কি অসত্য? সেনা বাহিনীর কয়েকজন বিদ্রোহী সদস্য বঙ্গবন্ধুকে গিয়ে হত্যা করল সপরিবারে। নিঃসন্দেহে এটি মারাত্মক রকমের ট্র্যাজেডি।

বিএনপির এই সংসদ সদস্য আরও বলেন, `উনি (প্রধানমন্ত্রী) অত্যন্ত আবেগ ঘন কণ্ঠে বলেছেন, সেই সময় আপনারা কোথায় ছিলেন? আমারও প্রশ্ন, তৎকালীন ওই সংসদ বঙ্গবন্ধুর লাশকে সৎকার না করে সংসদ বজায় রেখে শপথ গ্রহণ করেছিলেন। যারা শপথ অনুষ্ঠান পরিচালনা করেছিল তারা। আমি এটা নিয়ে বিতর্ক করতে চাই না। এটা নিয়ে বেশি কথা বলতে চাই না। প্রধানমন্ত্রী তাঁর পরিবার হারিয়েছেন। পিতা, মাতা সবকিছু হারিয়েছেন। তাঁর কষ্ট সব থেকে বেশি। ওই সময় তো সারা দেশে আওয়ামী লীগ ক্ষমতায়। কোথাও তো কেউ বিদ্রোহ করে নাই। আমি এটা নিয়ে বিতর্ক আর বাড়াতে চাচ্ছি না।

হারুন বলেন, আইনমন্ত্রী বলেছেন যে, সত্যের মুখোমুখি হওয়া দরকার। আমাদের সাহস আছে। আমরা বঙ্গবন্ধুকে সম্মান করতে চাই। জাতীয় নেতা যেই হোক না কেন তাদের আমরা সম্মান করতে চাই। আজকে ৪৫ বছর, ৫০ বছর আগের ইতিহাস নিয়ে কাড়াকাড়ি করে আমরা জাতিকে হিংসাত্মক জায়গায় নিয়ে যেতে চাই না। আমরা মনে করি যার যেটা সম্মান প্রাপ্য সেই সম্মান, সেই মর্যাদা দেওয়া হোক। এতে আমাদের জাতির কল্যাণ নিহিত রয়েছে।

সাননিউজ/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা