রাজনীতি

মুক্তিযোদ্ধার রক্ত কখনো বেইমানি করে না

নিজস্ব প্রতিবেদক: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপি বলেছেন, মুক্তিযোদ্ধার রক্ত কখনো অন্যায়ের কাছে মাথানত করবে না, কখনো বেইমানি করবে না। এই রক্ত বঙ্গবন্ধুর কথা বলে, শেখ হাসিনার কথা বলে, এই রক্ত সতের কোটি বাঙালির কথা বলে, এই কণ্ঠস্বরকে কেউ দাবায়ে রাখতে পারবে না ইনশাআল্লাহ।

মঙ্গলবার (৩১ আগস্ট) জেলার সরিষাবাড়ি উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভা তিনি এসব কথা বলেন। সভায় সরিষাবাড়ি উপজেলার প্রতিটি ইউনিয়ন ও পৌরসভার বর্ধিত সভার সময় নির্ধারণ করা হয়েছে।

যারা এদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না। সেই স্বাধীনতাবিরোধীরা দেশ নিয়ে আবার ষড়যন্ত্র শুরু করেছে। শেখ হাসিনার সরকারের উন্নয়ন কর্মকাণ্ডকে বাঁধাগ্রস্ত করতে চাচ্ছে। তারা একের পর এক নানা ষড়যন্ত্রে চালিয়ে যাচ্ছে। তাই আওয়ামী লীগের প্রতিটি নেতা-কর্মীকে ঐক্যবদ্ধ হয়ে সকল ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান প্রতিমন্ত্রী ডা. মুরাদ।

সরিষাবাড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি সানোয়ার হোসেন বাদশার সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ হারুন অর রশিদের পরিচালনায় সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মোঃ মুরাদ হাসান এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান গিয়াস উদ্দিন পাঠান, এছাড়া সরিষাবাড়ি উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ এবং সকল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি/সাধারণ সম্পাদকবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা