রাজনীতি

‘কবরে জিয়ার লাশ থাকলে নাকে খত দেব’

নিজস্ব প্রতিবেদক: ডিএনএ পরীক্ষায় যদি বিএনপির প্রতিষ্ঠাতার দেহাবশেষ পাওয়ার প্রমাণ মেলে তবে জাতির কাছে নাকে খত দিয়ে ক্ষমা চাইব বলে মন্তব্য করেণ মুক্তিযুদ্ধমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে তার মৃতদেহ নেই বলে চ্যালেঞ্জ করে তিনি এই কথা বলেন।

সোমবার (৩০ আগস্ট) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড আয়োজিত ‘বঙ্গবন্ধুর আদর্শ হত্যা রোধে করণীয়’ শীর্ষক আলোচনা সভায় মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী একথা বলেন।

মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী বলেন, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে তার মৃতদেহ থাকলে আপনারা ছবি দেখান। ছবি যদি নাও থাকে বিজ্ঞানকে আমরা কেউ অস্বিকার করতে পারি না। ডিএনএ টেস্ট করলেই পাওয়া যাবে।

যদি ওখানে কোনো কিছু থেকে থাকে ডিএনএ টেস্ট করে প্রমাণ করুক। যদি প্রমাণ হয়, জাতির কাছে নাকে খত দিয়ে ক্ষমা চাইব। আমি যদি মিথ্যা কথা বলে থাকি, জাতি বিচার করুক, অন্য কোনো দণ্ড দিলেও মেনে নেব। আমি চ্যালেঞ্জ করি যে, সেখানে তার কোনো মৃতদেহ নেই।

তিনি বলেন, যিনি রাষ্ট্রপতি তার সবকিছু সবই ধারণ করা থাকে। রাষ্ট্রীয় শিষ্টাচার অনুসারে সবকিছুর ছবি ধারণ করা থাকে। মহাসচিব বলেছেন তার পোস্টমর্টেম হয়েছে, ২২টা বুলেট পাওয়া গেছে।

যদি সত্য হয়ে থাকে ছবি দেখান, যদি বিক্ষিপ্ত হয়ে থাকে, মুখের ছবি দেখান। ছবি যদি নাও থাকে বিজ্ঞানকে আমরা কেউ অস্বিকার করতে পারি না। ডিএনএ টেস্ট করলেই পাওয়া যাবে। যদি ওখানে কোনো কিছু থেকে থাকে, ডিএনএ টেস্ট করে প্রমাণ করুক।

তিনি আরো বলেন, বঙ্গবন্ধু হত্যায় জিয়াউর রহমান যে জড়িত ছিল সারকামস্টেনশিয়াল এভিডেন্স তো আছেই। দালিলিক প্রমাণ আছে সেটাও বলব। এখনও করিনি, অপেক্ষায় আছি প্রমাণ সাপেক্ষে।

তিনি বলেন, জাতীয় সংসদ ভবন এলাকায় নকশাবহির্ভূত শুধু জিয়ার কবরই নই, আরও যত কবর আছে বা অন্যকিছু অবৈধ স্থাপনা, সব অপসারণ করতে হবে।

মন্ত্রী বলেন, সংসদের মূল নকশার বাইরে কোনো কিছু থাকা উচিৎ নয়। তা আইন বহির্ভূত। কবর ঢাকায় থাকতে হবে এমন কোনো কথা নেই। জিয়ার লাশ কোথাও যদি থেকে থাকে, সেখানে গিয়ে তাকে সম্মান জানাতে পারে তার অনুসারীরা।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা