রাজনীতি

চন্দনাইশে শোক অনুষ্ঠানে হামলা

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম: চট্টগ্রামের চন্দনাইশে আওয়ামী লীগের শোক দিবসের অনুষ্ঠানে প্রতিপক্ষের হামলার ঘটনায় চারজন আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার (৩০ আগস্ট) সন্ধ্যার পর উপজেলার বাগিচাহাট এলাকার হল টুডে কমিউনিটি সেন্টারে হাশিমপুর ইউনিয়ন আওয়ামী লীগ জাতীয় শোক দিবস ও ২১ অগাস্ট স্মরণে আয়োজিত আলোচনা চলছিল। সভার শেষদিকে বাইরে থেকে হামলার পর বিক্ষুব্ধরা চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করে।

চন্দনাইশ থঅনার ওসি নাসির উদ্দিন সরকার বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক থেকে বিক্ষুব্ধদের সরিয়ে দেয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানিয়েছে, আলোচনা সভার শেষ দিকে প্রধান অতিথি দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমানের বক্তব্য শেষ হলে হামলার ঘটনা ঘটে। পরে সভা সেখানেই পণ্ড হয়ে যায়।

আহতদের মধ্যে তিনজনের নাম পাওয়া গেছে। তারা হলেন- হাশিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুর রহিম (৪৫), চন্দনাইশ পৌরসভার নয় নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. লোকমান হাকিম (৪০) ও আওয়ামী লীগকর্মী নুরুল আমিন (৪১)।

চন্দনাইশ থঅনার ওসি নাসির উদ্দিন সরকার বলেন, চন্দনাইশ উপজেলা ও গাছবাড়িয়া ছাত্রলীগের কমিটিতে পদবঞ্চিতরা বিক্ষুব্ধ হয়ে অনুষ্ঠানস্থলে ইটপাটকেল নিক্ষেপ করে।

কিছুদিন আগে উপজেলা ও কলেজ ছাত্রলীগের কমিটি হলে অনেকেই পদবঞ্চিত হয়ে বিক্ষুব্ধ হয়। সোমবারের আলোচনা সভায় পদপ্রাপ্তরা উপস্থিত ছিল বলে পদবঞ্চিতরা বিক্ষুব্ধ হয়ে ইটপাটকেল নিক্ষেপ করে। এতে চারজনের মতো সামান্য আহত হয়েছেন।

হাশিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুর রহিম বলেন, পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর আবু তৈয়বের নেতৃত্বে এ হামলা হয়েছে।

পুলিশকে ঘটনা বলা হয়েছে, তারা অভিযুক্তদের ধরতে অভিযান চালাচ্ছেন।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা