রাজনীতি

আমি চ্যালেঞ্জ করি, সেখানে জিয়ার লাশ নাই

নিজস্ব প্রতিবেদক: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, আমি চ্যালেঞ্জ করি, সেখানে জিয়ার কোনো বডি নাই। ডিএনএ টেস্ট করে যদি জিয়ার মাজারে তাঁর অস্তিত্ব পাওয়া যায়, তাহলে আমি নাকে খত দিয়ে ক্ষমা চাইব।

সোমবার (৩০ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবে মুক্তিযুদ্ধ প্রজন্ম কেন্দ্রীয় সংসদের আয়োজনে বঙ্গবন্ধুর আদর্শ হত্যা রোধে করণীয় শীর্ষক এক আলোচনা সভায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এ কথা বলেন।

আলোচনা সভার প্রধান অতিথির বক্তব্যে আ ক ম মোজাম্মেল হক বলেন, ৩০ বছর অন্যান্যরা ক্ষমতা দখল করে ছিলেন। আমাদের দুর্ভাগ্য আমরা বঙ্গবন্ধুর ইতিহাস আন্তর্জাতিক সম্মান, পরিচয়কে তুলে ধরতে পারি নাই।

সম্প্রতি রাজধানীর চন্দ্রিমা উদ্যানে জিয়ার মাজারে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরদেহ থাকা-না থাকা নিয়ে বিতর্কের প্রসঙ্গ উঠে আসে এই আলোচনায়ও। আ ক ম মোজাম্মেল হক বলেন, আমরা শুধু (বঙ্গবন্ধুর) আত্মস্বীকৃত খুনিদের বিচার করতে পেরেছি। কিন্তু নেপথ্যে যারা ছিলেন, তাঁদের খুঁজে বের করা হচ্ছে। তিনি বলেন,বিএনপি জিয়ার লাশের খোঁজ পেয়েছেন। তাহলে ছবি কোথায়? জিয়া হত্যার নিন্দা জানাই। জিয়া রাষ্ট্রপতি ছিলেন। ব্যক্তি জিয়ার সঙ্গে আমার কোনো অভিযোগ নাই। কিন্তু প্রকৃত ইতিহাসের স্বার্থে এই সত্য সকলের জানা দরকার।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দেওয়া সাম্প্রতিক বক্তব্যের প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন, বিএনপি মহাসচিব বলেছেন, জিয়াকে ২২টা গুলি করা হয়েছে। পোস্টমর্টেম করা হয়েছে। তিনি দেখেছেন। তাহলে অন্তত মুখের ছবি দেখান। জিয়ার লাশ পাওয়া যায় নাই। মানুষ ছিল, না কী ছিল—কেউ জানে না। বর্তমানে উন্নত প্রযুক্তির কথা উল্লেখ করে তিনি বলেন, ‘ডিএনএ টেস্ট করে যদি জিয়ার মাজারে তাঁর অস্তিত্ব পাওয়া যায়, তাহলে আমি নাকে খত দিয়ে ক্ষমা চাইব। আমি চ্যালেঞ্জ করছি, সেখানে জিয়ার কোনো বডি নাই। ১০ বছর আগে থেকে সংসদে বলেছি ওখানে জিয়ার কবর নাই। যদি পাওয়া যায়, আমি নাকে খত দিয়ে ক্ষমা চাইব।

জিয়ার মাজারে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরদেহ আছে কি নেই, তা নিয়ে বেশ বিতর্ক চলছে। আওয়ামী লীগ ও বিএনপি নেতৃবৃন্দ পাল্টাপাল্টি বক্তব্য দিচ্ছেন। গত শনিবার জিয়ার মরদেহ নিয়ে বিভিন্ন বক্তব্যের সমালোচনা করতে গিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘চট্টগ্রাম থেকে যখন জিয়াউর রহমানের দেহ তোলা হয়, তারপর তাঁর পোস্ট ময়নাতদন্ত করা হয়। ডা. তোফায়েল আহমেদ তাঁর মরদেহের পোস্টমর্টেম করেছিলেন। ২২টি বুলেট তাঁর শরীর থেকে বের করে নিয়ে এসেছেন তিনি। এর পর ঢাকায় তাঁর মরদেহ নিয়ে আসেন ব্রিগেডিয়ার হান্নান শাহ। এটা আমরা সবাই স্বচক্ষে দেখেছি। আমরা দেখেছি, একটা কাচের কাসকেড ছিল। সেখান থেকে তাঁর দেহ দেখেছি। আজ এই ধরনের কথা বলার একটাই মাত্র উদ্দেশ্য। ইতিহাসকে বিকৃত করা, জনগণের দৃষ্টি ভিন্ন দিকে সরিয়ে দেওয়া।

আজ সোমবার সেই বক্তব্যের জের টেনে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, একটি অনুষ্ঠানে জিয়ার মুক্তিযোদ্ধা খেতাব বাতিল করার প্রস্তাব অনেকেই করেছেন। আমি সেখানে অতিথি ছিলাম। বলেছিলাম, বিএনপিকে বিনয়ের সঙ্গে বলছি—ব্যক্তিগত আক্রোশ নয়, ইতিহাসকে তার গতিতে চলতে দিন। ইতিহাসে রাজনৈতিক সব অপরাধীর বিচার করা হবে। সংসদ থেকে নকশা বহির্ভুত যা আছে, সেগুলো অপসারণ করা হবে। দারিদ্র্য, দুর্নীতিমুক্ত দেশ গড়তে পারলে বঙ্গবন্ধুর রক্তের ঋণ শোধ হবে।

আলোচনা সভায় মুখ্য আলোচক ছিলেন আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস। অতিথি হিসেবে ছিলেন বীর বিক্রম মাহবুব উদ্দিন আহমেদ ও বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ পাটওয়ারী, আবু সাঈদ মিয়া, আবদুস সামাদ পিন্টু, অধ্যাপক সুজিত সরকার, মীর মোহাম্মদ আসালত প্রমুখ।


সাননিউজ/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা