রাজনীতি

শেখ হাসিনা বাংলাদেশের অতন্দ্র প্রহরী

নিজস্ব প্রতিবেদক: জিয়াউর রহমানের মরণোত্তর বিচারেরও দাবি জানিয়েছেন, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মোঃ মুরাদ হাসান এমপি।

তিনি বলেন, শেখ হাসিনা বাংলাদেশের অতন্দ্র প্রহরী। তিনি জেগে আছেন বলেই এই বাংলাদেশ নিরাপদে আছে,সতের কোটি মানুষ নিরাপদে আছে। শেখ হাসিনা যতক্ষণ বেঁচে আছেন ততক্ষণ কেউ আমাদের দাবায়ে রাখতে পারবে না।

ডা. মুরাদ বলেন, যারা এই স্বাধীন বাংলাদেশকে পাকিস্তান বানানোর স্বপ্ন দেখে তাদের এই স্বপ্ন বাংলার মাটিতে কোনোদিন পূরণ হবে না। ঘাতক ও খুনিদের স্বপ্ন ধূলিসাৎ করার জন্য লক্ষকোটি মুক্তিযোদ্ধার সন্তানরা বেঁচে আছে, বেঁচে থাকবে জন্ম-জন্মান্তর।

খুনির দল কয়জনকে মারবে, কতো শক্তি, কতো অস্ত্র, গুলি, বারুদ আছে তাদের কাছে? ডাক্তার মুরাদদেরকে মেরে শেষ করতে পারবে না। আমরা মরার পরওয়া করি না। আমার বাবাও করে নাই আমিও করি না, আমার সন্তানরাও করবে না। এই কথাটা মনে রাখতে হবে সবাইকে।

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার আওনা ইউনিয়নের জনগুরুত্বপূর্ণ কান্দারপাড়া বাজার-জামতলা বাজার( চেইনেজঃ ১৫৪০ মিঃ- ৩৬৫০) রাস্তার ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী একা নন এই বাংলার হাজার-লক্ষ-কোটি মানুষ বঙ্গবন্ধুর কন্যার জন্য জীবন উৎসর্গ করার জন্য প্রস্তুত।

তিনি আরও বলেন, এই বাংলার ১৭ কোটি মানুষই আমাদের আপন। শুধুমাত্র খুনি জিয়া, মোস্তাক, ৭১'র রাজাকার দালাল এই বাংলার ৩০ লক্ষ বাঙালিকে যারা হত্যা করেছে, ২ লক্ষ ৭০ হাজার মা-বোনদের যারা নির্যাতন করেছেন। জাতির পিতা ও মহান চার জাতীয় নেতাদের হত্যাকারী একই। একই খুনির দল তাদের হত্যা করেছে। এরা ছাড়া সবাই আমাদের এই বঙ্গবন্ধুর বাংলাদেশে থাকবে, শুধু খুনির বংশধরদের আমরা থাকতে দিবো না।

প্রতিমন্ত্রী এর আগে অফিসার্স ক্লাবের আয়োজনে উপজেলা হল রুমে উপজেলা নির্বাহী অফিসার শিহাব উদ্দিন আহমদের বিদায় এবং নব যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার উপমা ফারিসা'র বরণ উপলক্ষে বিদায় ও বরণ সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশা, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান, পৌর মেয়র মনির উদ্দিনসহ বিভিন্ন দফতরের সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা,ইউপি চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা