রাজনীতি

বাংলাদেশের আত্মপ্রকাশ পুরোটাই বঙ্গবন্ধুময়

নিজস্ব প্রতিবেদক: ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) মেয়র মো.আতিকুল ইসলাম বলেছেন, বিশ্বের মানচিত্রে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশের আত্মপ্রকাশ পুরোটাই বঙ্গবন্ধুময়। তাই বঙ্গবন্ধু এবং বাংলাদেশ এক ও অভিন্ন।

রোববার (২৯ আগস্ট) দুপুরে উত্তরা ফ্রেন্ডস ক্লাব মাঠে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে উত্তরা পূর্ব ও পশ্চিম থানা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভা, খাদ্য সামগ্রী বিতরণ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

এসময় ডিএনসিসি মেয়র ১৯৭৫ সালের ১৫ই আগস্টের কালরাতে ঘাতকদের হাতে নির্মমভাবে নিহত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তাঁর পরিবারের সদস্যসহ যারা শহীদ হয়েছেন তাঁদের সকলকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে সকল শহীদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

অনুষ্ঠানে মেয়র মো.আতিকুল ইসলাম বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে বলেই স্বাধীনতার পূর্বে যেখানে একটি অর্থবছরে সমগ্র পূর্ব পাকিস্তানের বাজেট ছিল প্রায় ৭শত কোটি টাকা সেখানে বর্তমানে শুধুমাত্র ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বাজেটই সাড়ে ৪ হাজার কোটি টাকার বেশী। প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার পক্ষ থেকে শুভেচ্ছা উপহার হিসেবেই আজ করোনা মহামারীতে ক্ষতিগ্রস্ত দরিদ্র ও অসহায় ১ হাজার পরিবারের মাঝে চাল, ডাল, আলু, সয়াবিন তেল এবং লবন সম্বলিত ১ হাজার প্যাকেট খাদ্য সামগ্রী বিতরণের ব্যবস্থা করা হয়েছে।

ডিএনসিসি মেয়র আরও বলেন, ক্ষমতা ভোগ করার জন্য নয়, নগরপিতা হিসেবেও নয়, তিনি নগরবাসীর সেবক হিসেবেই কাজ করতে চান। মেয়র নগরবাসীকে সুস্থতার জন্য সবাই মিলে "দশটায় ১০ মিনিট প্রতি শনিবার, নিজ নিজ বাসাবাড়ি করি পরিষ্কার" স্লোগানটিকে বাস্তবায়নের আহবান জানান।

প্রধান অতিথি হিসেবে নিজের বক্তৃতা শেষে ডিএনসিসি মেয়র দরিদ্র ও অসহায় মানুষের হাতে উপহার হিসেবে খাদ্য সামগ্রীর প্যাকেট তুলে দেন।

সভায় উত্তরা পশ্চিম থানা আওয়ামী লীগের সভাপতি জনাব এডভোকেট মনোয়ার ইসলাম চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভা, খাদ্য সামগ্রী বিতরণ ও দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে ঢাকা-১৮ আসনের জাতীয় সংসদ সদস্য মোহাম্মদ হাবিব হাসান, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান এবং সাধারণ সম্পাদক জনাব এস. এম. মান্নান কচি উপস্থিত ছিলেন।


সাননিউজ/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা