রাজনীতি

বিএনপি আন্তর্জাতিক স্বীকৃত সন্ত্রাসবাদী: হানিফ

কুষ্টিয়া প্রতিনিধি: আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, বিএনপি যে একটি সন্ত্রাসবাদী দল সেটি শুধুমাত্র জাতীয়ভাবে নয়, আন্তর্জাতিকভাবেও স্বীকৃত।

তিনি বলেন, দলটিকে কানাডার ফেডারেল কোর্ট সন্ত্রাসী দল হিসেবে চিহ্নিত করেছে। এই দলের নেতা তারেক রহমান সন্ত্রাসী-খুনি। তারেকের নামে বহু মামলা দায়ের হয়েছে।

শনিবার (২৮ আগস্ট) নদীর ভাঙনে ক্ষতিগ্রস্থ শেখ রাসেল হরিপুর-কুষ্টিয়া সংযোগ সেতু বাঁধ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

মাহবুব-উল আলম হানিফ বলেন, হাওয়া ভবন থেকে ২১ আগস্ট গ্রেনেড হামলার ষড়যন্ত্র হয়েছে। এই হামলার নেতৃত্বে ছিলেন তারেক রহমান। তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, খালেদা জিয়ার উপদেষ্টা হারিছ চৌধুরী এবং শিক্ষা উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুসহ কিছু জঙ্গি নেতা গ্রেনেড হামলার পরিকল্পনা করেন। এটা বিএনপির রাষ্ট্রীয় সন্ত্রাস।

আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, এই হামলার মাধ্যমে বিএনপি রাজনৈতিক প্রতিপক্ষকে হত্যার মাধ্যমে নিশ্চিহ্ন করতে চেয়েছিল। এই গ্রেনেড হামলার সাথে শুধু তারেক রহমান জড়িত নয়। এর দায় খালেদা জিয়াও এড়াতে পারেন না। কারণ তখন তিনি প্রধানমন্ত্রী ছিলেন।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা