আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ
রাজনীতি

কুমিল্লা ইস্যু নিয়ে ইসির পদত্যাগ দাবি অযৌক্তিক

সান নিউজ ডেস্ক: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে স্থানীয় সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার প্রচারণায় অংশ নেননি।

আরও পড়ুন: কাউন্সিলরকে হত্যার হুমকি

তিনি বলেছেন, কুমিল্লার সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার নির্বাচনী প্রচারণায় অংশ নেননি। নিজ বাড়িতে তার অবস্থান করা অস্বাভাবিক ঘটনা নয়। এ নিয়ে ইসির পদত্যাগের দাবি যৌক্তিক নয়।

মঙ্গলবার (১৪ জুন) বেলা ১১টায় কুষ্টিয়া শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে মাদকের অপব্যবহার রোধে সামাজিক আন্দোলন গড়ে তোলা নিয়ে এক কর্মশালায় যোগ দেওয়ার আগে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

হানিফ আরও বলেন, বিএনপির কাছে সরকারবিরোধী বা নির্বাচন কমিশনবিরোধী কথা বলার কোনো ইস্যু নেই। তাই কোনো একটা ঘটনা পেলেই তার সঙ্গে মিথ্যার প্রলেপ দিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে তারা।

এসময় অন্যদের মধ্যে কুষ্টিয়ার দৌলতপুর আসনের সংসদ সদস্য আ ক ম সরোয়ার জাহান বাদশা, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা