রাজনীতি

ওসমান কবরস্থান থেকে সরানো হলো শ্মশানের মাটি 

নিজস্ব প্রতিনিধি, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমানের পরিবারের সদস্যদের কবরস্থানে দেয়া শ্মশানের মাটি সরিয়ে নিয়েছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক)।

মঙ্গলবার (১০ আগস্ট) দুপুরে সরেজমিনে শহরের মাসদাইর এলাকায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশন কেন্দ্রীয় কবরস্থানে গিয়ে এমন চিত্র দেখা গেছে।

এর আগে সোমবার (৯ আগস্ট) দুপুরে ওই কবরস্থান পরিদর্শনে যান শামীম ওসমান। এ সময় কবরস্থানে শ্মশানের মাটি ফেলার চিত্র দেখে ক্ষোভ প্রকাশ করেন তিনি। পরে কবরগুলো থেকে মাটি সরিয়ে নিতে সেখানের দায়িত্বরতদের ৪৮ ঘণ্টা সময় দেন। আল্টিমেটামের পরপরই সিটি করপোরেশনের ঠিকাদার মামুন মাটি সরানোর কাজ শুরু করেন। আজ দুপুরের মধ্যেই কবরগুলোর ওপর থেকে মাটি সরিয়ে ফেলা হয়।

জানা গেছে, ওসমান পরিবারের কবর ছাড়াও বীর মুক্তিযোদ্ধাদের কবরস্থ করার জন্য সংরক্ষিত অংশের কবরগুলোর ওপর পাশে থাকা শ্মশানের পুকুর কেটে তোলা মাটি ফেলে ঢেকে দেওয়া হয়। অনেক মুক্তিযোদ্ধার কবরের সাইনবোর্ড, বেষ্টনী পর্যন্ত তুলে ফেলা হয়। শ্মশানের মাটি কবরস্থানে রেখে রীতিমতো টিলা বানিয়ে রাখা হয়।

শ্মশানের পুকুর কেটে কবরের ওপর মাটি ফেলায় শামীম ওসমানের দাদা খান সাহেব এম ওসমান আলী, দাদি জামিলা ওসমান, বাবা ভাষাসৈনিক ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আবুল খায়ের মোহাম্মদ (একেএম) সামসুজ্জোহা, মা ভাষা সৈনিক নাগিনা জোহা ও বড় ভাই মুক্তিযোদ্ধা একেএম নাসিম ওসমানসহ ওসমানের কবর ঢেকে যায়। পাশেই একাধিক মুক্তিযোদ্ধাসহ অনেকগুলো সাধারণ কবরের অস্তিত্বও হারিয়ে যায়।

কবরস্থানের দেখভালের দায়িত্বে থাকা জাকারিয়া বলেন, ‘এটা শ্মশানের মাটি কিনা আমি নিশ্চিত না। তবে ঠিকাদাররা শ্মশান ও কবরস্থানের উন্নয়ন কাজ করেছেন।’

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ঠিকাদার মো. মামুন বলেন, ‘কবরস্থানে শ্মশানের মাটি ফেলা আমাদের উদ্দেশ্য ছিল না।’

এ বিষয়ে কবরস্থান মসজিদের ইমাম বদর শাহ বলেন, ‘কবরস্থানে শ্মশানের মাটি দেওয়া সমীচীন নয়। এখানে শুধু ধর্মীয় বিষয়ই না, এটা মানবিক দিক থেকেই উচিত নয়। নাপাক মাটি কবরে দেওয়া উচিত নয়।’

তবে ঠিকাদার মামুন মিয়ার বক্তব্য অনুযায়ী কবরস্থানের জন্য আপনিই মাটি চেয়েছিলেন জানিয়ে বক্তব্য চাইলে ইমাম বদর শাহ এর কোনো সদুত্তর দিতে পারেননি।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা