রাজনীতি

`তথ্যমন্ত্রী মানুষকে বিভ্রান্ত করছেন’

নিজস্ব প্রতিবেদক : বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ কানেও কম শুনেন এবং চোখেও কম দেখেন। তারা মিথ্যার ওপর দাঁড়িয়ে জাতিকে মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্ত করছেন। আজ বলা হচ্ছে গণটিকাদান ক্যাম্পেইন চলছে। কিন্তু গণমাধ্যমে খবর আসছে দীর্ঘ লাইনেও মিলছে না করোনার টিকা। আসলে ক্ষমতার মোহে আচ্ছন্ন আওয়ামী সরকার কোনো সময়ই ন্যায়-নীতির তোয়াক্কা করেনি।’

সোমবার (৯ আগস্ট) সকালে গাজীপুর মহানগর আয়োজিত চিকিৎসা ও সুরক্ষা-সামগ্রী বিতরণ অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘আওয়ামী লীগ শুধু লোপাট করেছে। যে কারণে আজ ঢাকাসহ গ্রামে-গঞ্জে মানুষ করোনার চিকিৎসা পাচ্ছে না। সেই সব এলাকায় আইসিইউ বেড, অক্সিজেন ও অন্যান্য জরুরি চিকিৎসা-সামগ্রীর প্রচণ্ড সংকট দেখা দিয়েছে। এসবের কারণ হলো- সরকারের একটি সিন্ডিকেট স্বাস্থ্যখাতের টাকা লোপাট করেছে।’

তিনি আরও বলেন, ‘বর্তমান সরকার ব্যর্থ। তারা শুধু পুলিশ ও প্রশাসনের ওপর ভর করে ক্ষমতায় টিকে আছে। আজকে করোনা মোকাবিলায় লকডাউনের কথা বলা হচ্ছে। অথচ বাইরে রাস্তায় গেলে দেখবেন, যানবাহন যেন স্বাভাবিকভাবেই চলছে। আসলে গণতন্ত্রহীন গণবিরোধী সরকার ক্ষমতায় থাকার কারণে এসব সমন্বয়হীনতা তৈরি হয়েছে।’

সম্প্রতি তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের এক মন্তব্যের প্রতিক্রিয়ায় রিজভী বলেন, ‘আমরা বলেছিলাম যে ভারতের সেরাম ইনস্টিটিউটের তৈরি করোনার ভ্যাকসিন নেব না। কারণ বিশ্বের অনেক দেশ ও সংস্থা সেই ভ্যাকসিন নিয়ে সন্দেহ ও আশঙ্কা প্রকাশ করেছিলেন। সে সময় বলা হয়েছিল, অ্যাস্ট্রাজেনেকার ফর্মুলায় সেরাম ইনস্টিটিউটের তৈরি করোনার ভ্যাকসিন কার্যকর কি-না তা দেখার জন্য বাংলাদেশে ট্রায়াল করা হবে। সেজন্যই মানুষের মনে আরও সন্দেহ বেড়েছিল। কেননা সেই ভ্যাকসিন আসলেই ভালো না মন্দ সেটার স্বীকৃতি তখনো মেলেনি। ফলে আমি করোনার ঝুঁকি নিয়েও ভারতের সেরাম ইনস্টিটিউটের তৈরি করোনার ভ্যাকসিন নিইনি। কিন্তু তথ্যমন্ত্রী ও অন্যরা আমাদের বক্তব্য ভালোভাবে শোনেননি। কারণ তিনি চোখেও কম দেখেন, কানেও কম শোনেন।’

তিনি বলেন, ‘তথ্যমন্ত্রী মিথ্যা তথ্যের ওপর দাঁড়িয়ে মিথ্যা বক্তব্য দিয়ে জাতিকে বিভ্রান্ত করছেন। অথচ আমি যেটা বলেছিলাম ভারতের সেরাম ইনস্টিটিউটের তৈরি করোনার ভ্যাকসিন নেব না এবং নিইনি। ফলে ওই টিকা না নিয়েই আমাকে চারমাস কোভিডে ভুগতে হয়েছে। এখন আমি মডার্নার ভ্যাকসিন নিয়েছি। কারণ সেটা যুক্তরাষ্ট্রের তৈরি।’

রিজভী বলেন, ‘আজ আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দলের প্রত্যেকটি নেতাকর্মী করোনাকালে অসহায় মানুষের পাশে সাধ্যমত সহায়তা করছেন। আর এটাও আওয়ামী লীগের সহ্য হচ্ছে না। তারা আমাদের বিভিন্ন কর্মসূচিতে বাধা দিচ্ছে। তারা নানাভাবে, নানা রঙে, নানা কৌশলে আমাদের কর্মকাণ্ডকে ঢাকার ষড়যন্ত্র করছেন।’

তিনি আরও বলেন, ‘আজকে সারাদেশ যেন বধ্যভূমিতে পরিণত হয়েছে। রাস্তা দিয়ে হেঁটে গেলে মনে হবে গোটা দেশ যেন গোরস্থানে পরিণত হয়েছে। অথচ অনেক দেশ যেমন ভিয়েতনাম, কম্বোডিয়া, নেপালসহ আরও কয়েকটি দেশ জনগণকে বাঁচাতে কত দ্রুত মানবিক পদক্ষেপ নিয়েছে। অন্যদিকে বাংলাদেশের অবৈধ সরকার তা গ্রহণ করতে ব্যর্থ হয়েছে। ফলে আজকে মানুষ মারা যাচ্ছে।’

গাজীপুর মহানগর বিএনপির আহ্বায়ক মো. সালাউদ্দিন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে অংশ নেন সদস্য সচিব মো. সোহরাব উদ্দিন, মো. শওকত হোসেন সরকার, সদস্য রাশেদুল হক প্রমুখ।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা