রাজনীতি

গরু ও খাসি কোরবানি দিচ্ছেন খালেদা

নিজস্ব প্রতিবেদক: এবার ঈদুল আজহায় একটি গরু ও একটি খাসি কোরবানি দিচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বুধবার (২১ জুলাই) ঈদুল আজহার দিন তার গুলশান বাসভবন ফিরোজায় পশু দুটি কোরবানি করা হবে।

খালেদা জিয়ার একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার বলেন, ম্যাডাম (খালেদা জিয়া) এবার একটি গরু ও একটি খাসি কোরবানি দেবেন। তিনি বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ায় গরুর মাংস খান না। খুবই নরম খাবার খান।

এ বি এম আব্দুস সাত্তার বলেন, বিএনপি চেয়ারপারসনের দেওয়া কোরবানির পশুর মাংসের কিছু অংশ তার বাসভবনের স্টাফরা খাবারের জন্য রাখবেন। অধিকাংশ রাজধানীর কয়েকটি এতিমখানা এবং আশপাশের গরিবদের মধ্যে বিলি করা হবে।

এছাড়া খালেদা জিয়ার নামে তার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে দুটি গরু কোরবানি দেওয়া হবে। দেশের বিভিন্ন অঞ্চলে বিএনপির নেতাকর্মীরা তার নামে কোরবানি দিচ্ছেন বলে জানা গেছে।

বিএনপি সূত্রে জানা যায়, করোনা মহামারির কারণে এবারের ঈদেও খালেদা জিয়ার সঙ্গে বিএনপির নেতাদের সাক্ষাৎ হচ্ছে না। তবে, স্বাস্থ্যবিধি মেনে ভাই শামীম ইস্কান্দার ও তার স্ত্রী কানিজ ফাতেমা এবং বোন সেলিমা ইসলাম তার সঙ্গে সাক্ষাৎ করবেন।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা