রাজনীতি

৫০ বছর পর বাংলায় হলো আরপিও

নিজস্ব প্রতিবেদক: বহুল আলোচিত গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) ১৯৭২ বাংলা পাঠ প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। দেশের নির্বাচন সংক্রান্ত সর্বোচ্চ এই আইনের সংশোধন ও বাংলা ভাষায় রূপান্তর নিয়ে অতীতে রাজনৈতিক অঙ্গনে অনেক বিতর্ক হয়েছে। তবে শিরোনামসহ বিদ্যমান আইনটিতে কোনো প্রকার পরিবর্তন ছাড়াই রোববার সরকারি গেজেট প্রকাশ করা হয়েছে। নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব হুমায়ুন কবীর খোন্দকার স্বাক্ষরিত গেজেটে আরপিও’র ৯৪ (ক) ধারা অনুসরণ করা হয়েছে। যদিও সরকারি প্রজ্ঞাপনে গত ১ জুলাই বাংলা পাঠটি প্রকাশের কথা উল্লেখ করা হয়েছে।

নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম জানিয়েছেন, বিদ্যমান আরপিও অনুযায়ী এটাকে হুবহু বাংলা অনুবাদ করা হয়েছে। আরপিও প্রণয়নের সময়ই বাংলা পাঠ প্রকাশের বিধান থাকলেও বাংলা পাঠ প্রকাশিত হতে সময় লাগলো ৫০ বছর।

ইসির আইন শাখার কর্মকর্তারা জানান, ইংরেজি ভাষায় প্রণীত গণপ্রতিনিধিত্ব আদেশের ৯৪ ক ধারায় বাংলা পাঠ প্রকাশের বিধান রয়েছে। এতে বলা হয়েছে- আইনটি জারির পর সরকার সরকারি গেজেট দ্বারা একটি নির্ভরযোগ্য বাংলা পাঠ প্রকাশ করতে পারবে। এতে আরও বলা হয়, বাংলা ও ইংরেজি পাঠে সাংঘর্ষিক কিছু দেখা দিলে ইংরেজি পাঠ প্রাধান্য পাবে।

সাধারণত কোনো আইন বাংলা ভাষায় প্রণীত হলে ইংরেজিতে অনুবাদের বিধান থাকলেও সেখানে বাংলাকে প্রাধান্য দেওয়া হয়। সংবিধানের ক্ষেত্রেও বাংলা পাঠ প্রাধান্যের বিষয়টি উল্লেখ রয়েছে। আরপিও’র বাংলা পাঠ প্রকাশের বিষয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, তিনি নিজেই অক্ষরে অক্ষরে পরীক্ষা করে বাংলায় করে দিয়েছেন।

এদিকে বাংলায় পাঠ প্রকাশের আগেই নির্বাচন কমিশন আরপিও বাংলায় অনুবাদসহ কয়েক দফায় বেশ কয়েকটি সংশোধনের উদ্যোগ নেয়। শুরুতে আইনের শিরোনামসহ বেশ কিছু ধারার পরিবর্তনের উদ্যোগ নেয়া হয়েছিল। ইসি ওই সময় আইনের শিরোনাম গণপ্রতিনিধিত্ব আদেশের পরিবর্তে গণপ্রতিনিধিত্ব আইনের প্রস্তাব করেছিলেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আমলে প্রণীত আরপিওর শিরোনাম পরিবর্তনে আওয়ামী লীগ থেকে আপত্তি করা হয়। পরে শিরোনাম ঠিক রেখে আইনে সামান্য কিছু ধারার পরিবর্তনের সুপারিশ করে কমিশন তা সংশোধনীর উদ্যোগ নিয়েছিলো। তবে আইনটি সংশোধনীর ক্ষেত্রে দৃশ্যমান কোনো অগ্রগতি নেই বলেও জানান ইসির আইন শাখার কর্মকর্তারা।

এ বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম বলেন, ইসি থেকে আইনটির সংশোধনী কমিশন সভায় অনুমোদনের পর তা আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছিলো। পরবর্তী অগ্রগতি সম্পর্কে তিনি অবহিত নন।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা