রাজনীতি

সপরিবারে করোনামুক্ত হলেন সাবেক প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: সাবেক বিদ্যুৎ, জ্বালানী ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অধ্যাপক রফিকুল ইসলাম সপরিবারে করোনা থেকে মুক্ত হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন। এর আগে, তার পরিবারের ৭ জনের করোনা পজিটিভ হয়। করোনায় আক্রান্ত হওয়ার পর অবস্থার অবনতি হলে সাবেক প্রতিমন্ত্রী ও তার স্ত্রী নুরুন্নাহার লিলি জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেন।

সোমবার (১৯ জুলাই) অধ্যাপক রফিকুল ইসলামের বড় ছেলে মোস্তাফা আশীষ ইসলাম দেবু এ তথ্য নিশ্চিত করেছেন।

মোস্তাফা আশীষ ইসলাম বলেন, ১ জুলাই প্রথমে আমার ছোট ভাই মোস্তাফা কৌশিক ইসলাম ও তার স্ত্রী খাদিজা খানম করোনায় আক্রান্ত হন। ৩ জুলাই আমার বাব-মায়ের রিপোর্টও করোনা পজিটিভ আসে। ওই সময় আমি ছাড়া পরিবারের বাকি সাত জনের করোনা পজিটিভ হয়। সবাই প্রথমে বাসায় চিকিৎসা নিয়েছেন। তবে বাবা ও মায়ের অবস্থার অবনতি হলে জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউ হাসপাতালে ভর্তি করা হয়। করোনা নেগেটিভ হওয়ায় বাবা-মাকে আজ বিকেলে হাসপাতাল থেকে ডাক্তারের পরামর্শে বাসায় নিয়ে এসেছি। এছাড়া বর্তমানে পরিবারের বাকি সদস্যরাও করোনামুক্ত।

পরিবারের যেসব সদস্যরা করোনায় আক্রান্ত হয়েছিলেন তারা হলেন- অধ্যাপক রফিকুল ইসলাম ও তার স্ত্রী নুরুন্নাহার লিলি, তার ছোট ছেলে মোস্তাফা কৌশিক ইসলাম, তার স্ত্রী খাদিজা খানম, তাদের মেয়ে জারিন সুভা, বড় ছেলে মোস্তাফা আশীষ ইসলামের স্ত্রী রাজিয়া সুলতানা এবং তার ছেলে মোস্তাফা দ্রোহ। করোনা আক্রান্ত হওয়ার পর অধ্যাপক রফিকুল ইসলাম নিজের ও তার পরিবারের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছিলেন।

উল্লেখ্য, অধ্যাপক রফিকুল ১৯৯১ ও ১৯৯৬ সালে যশোর-২ আসন থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯১ সালে তিনি জাতীয় সংসদের হুইপ নির্বাচিত হন। ১৯৯৬ সালে সংসদ সদস্য নির্বাচিত হলে তাকে বিদ্যুৎ, জ্বালানী ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দ্বায়িত্ব দেওয়া হয়। সফলতার সাথে দেশের বিদ্যুৎ ব্যবস্থা পরিবর্তনে ভূমিকা রাখেন তিনি।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা