রাজনীতি

ফাঁসির আসামির জামিন হলেও খালেদার হয় না

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে এত হাজার হাজার ফাঁসির আসামি থেকে শুরু করে সব আসামির জামিন হয় কিন্তু কেন খালেদার জিয়ার জামিন হয় না এমন প্রশ্ন তুলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

মঙ্গলবার (২৯,জুন) সকালে খালেদা জিয়ার মুক্তির দাবিতে জাতীয় প্রেসক্লাবে জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের আয়োজনে আলোচনা সভায় এমন মন্তব্য করেন তিনি।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, চীন চায় বাণিজ্য করতে, আর ভারত চায় বাংলাদেশে শাসন করতে। যারা গণতন্ত্রে বিশ্বাসী তারা সবাই একসাথে মাঠে ময়দানে থাকে।

এ সময় বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্য বলেন, আপনারা পুলিশ দেখলে ভয় পান কেন, নিজেকে প্রশ্ন করুন। খালেদা জিয়ার মুক্তি তো দূরের কথা চিকিৎসা পর্যন্ত নিশ্চিত করতে পারি নাই।

আদালতকে উদ্দেশ্য করে বলেন, আপনারা বহু আসামিকে জামিন দেন, যাদের জামিন দেন তাদের কোন আইনের বলে জামিন দেন? আর খালেদা জিয়াকে কোন আইনের বলে জামিন দেন না?

আলোচনা সভায় উপস্তিত ছিলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম ও যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল।

সাননিউজ/জেআই/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা