রাজনীতি

অনলাইনে এনআইডি পেতে আবেদন পৌনে এক কোটি

নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদে আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন, দেশের প্রায় পৌনে এক কোটি মানুষ অনলাইনে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা পেতে আবেদন করেছেন। এ সার্ভিস চালু হওয়ার পর ৭৭ লাখ ৩২ হাজার ৩৬৩ জন রেজিস্ট্রেশন করেছে। সামগ্রিক সেবা সহজিকরণ এবং ভোটার তথ্যের নিরাপত্তার স্বার্থে ফেস ডিটেকশনের মাধ্যমে অনলাইন রেজিস্ট্রেশন সেবা চালু আছে।

সোমবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে জাতীয় পার্টির সংসদ সদস্য শামীম হায়দার পাটোয়ারীর এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

আইনমন্ত্রী বলেন, এনআইডি সেবা সুচারুভাবে করতে থানা ও উপজেলা সহকারী নির্বাচন অফিসার এবং একজন ডাটা এন্ট্রি অপারেটরের পদ সৃষ্টি করা হয়েছে। এই পদ দুটিতে নিয়োগ প্রক্রিয়া শেষ হলে এনআইডি সেবা আরও গতিশীল হবে। আবেদনের ধরন অনুযায়ী কেন্দ্রীয় ও মাঠ পর্যায়ের কর্মকর্তাদের আবেদন নিষ্পত্তির ক্ষমতা দেয়া হয়েছে। এনআইডি ডাটাবেইজ আপগ্রেডেশন করায় নিরবিচ্ছন্ন সেবা দেয়া সম্ভব হচ্ছে।

সম্প্রতি এনআইডি নিবন্ধন নির্বাচন কমিশন (ইসি) থেকে সরিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ ক্ষেত্রে ইসির ওজর-আপত্তি বা আট দফা যুক্তিকে আমলে না নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনা বাস্তবায়নের পথে এগোচ্ছে মন্ত্রিপরিষদ বিভাগ।
এ লক্ষ্যে মন্ত্রণালয়ের রুলস অব বিজনেসের প্রয়োজনীয় সংশোধনী কার্যক্রমও এগিয়ে চলছে।

ইসির হাতে এনআইডি সেবা রাখার যুক্তি তুলে ধরে দেয়া চিঠি নাকচ করে দিয়ে ২০ জুন মন্ত্রিপরিষদ বিভাগ থেকে নির্বাচন কমিশনে চিঠি দেয়া হয়। এতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনা অনুযায়ী এনআইডি কার্যক্রম সুরক্ষা বিভাগে হস্তান্তরের সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকারকে নির্দেশক্রমে অনুরোধ করা হয়।

সাননিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা