রাজনীতি

‘বিএনপির অসংখ্য নেতাকর্মী জেলে শহীদ হয়েছে’

নিজস্ব প্রতিবেদক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, ‘বিএনপির অসংখ্য নেতাকর্মী আওয়ামী লীগের সময় জেলে বন্দী। পাশাপাশি বহু নেতাকর্মী জেলেই শাহাদাৎ বরণ করছে। শ্লোগান ঘরের ভিতর নয়। রাজপথে দিতে হবে। সরকারের কানে পৌঁছতে হবে। স্লোগানের মাধ্যমে সরকার টিকে থাকতে পারবে না।

রোববার (২৭ জুন) সকাল ১০টার দিকে জাতীয় প্রেসক্লাবে বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসা ও খুলনা বিভাগীয় নেতা হাবিবুল ইসলাম হাবীর মুক্তির দাবিতে আয়োজিত সমাবেশে এমন মন্তব্য করেন তিনি।

তিনি আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেররের উদ্ধেশ্য বলেন, আপনি যে বলেন বিএনপি মিথ্যাচারের ব্র‍্যান্ড। আপনারা অবৈধভাবে টাকা কমিয়ে বিদেশ থেকে ব্র্যান্ডের কাপড়, ঘড়ি পড়েন। আর বলেন বিএনপি মিথ্যাচারের ব্র‍্যান্ড। আপনেরা তো খুন, গুমের ব্র্যান্ড। আর বিএনপি হচ্ছে উন্নয়নের ব্র‍্যান্ড, গণন্ত্রের ব্র‍্যান্ড।

তিনি নেত্রীর মুক্তি কামনা করে তিনি বলেন, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তিন বারের প্রধানমন্ত্রী তাকেও চিকিৎসা করতে দেয়া হয় নাই। যখন উনার অবস্থা খারাপ হয়ে গেলো তখন প্যারোলে উনাকে ছাড়া হলো। খালেদা জিয়ার মুক্তি দিতে পাশাপাশি তারেক রহমানকে আন্দোলনে মাধ্যমে ফিরিয়ে দেশে ফিরিয়ে আনবো। যেসব নেতাকর্মী জেলে আছেন তাদেরও আন্দোলনের মাধ্যমে আমরা নিয়ে আসবো।

সমাবেশে বাবু গয়েশ্বর রায় বলেন, খালেদা জিয়ার মুক্তি, মানে গণন্ত্রের মুক্তি। খালেদা জিয়ার মুক্তির মাধ্যমে দেশের মানুষ মুক্তি পাবে। খালেদা জিয়ার মুক্তি আর গণতন্ত্রের মুক্তি একই সূত্রে গাথা।

সংবাদ মাধ্যমকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনেরা যদি অন্যায় অত্যাচারের বিরুদ্ধে কথা না বলেন তাহলে আপনেরা স্বাধীন হতে পারবেন না।

অনুষ্ঠানে সদ্য কারামুক্ত নিপুণ রায় বলেন, খালেদার মুক্তি চাড়া গণতন্ত্রের মুক্তি হবে না। যারা নির্যাতন ভোগ করে রাস্তায় আন্দোলন সংগ্রামে থাকে তারাই নেতার প্রতি আস্থাশীল। আপনেরা মনে রাখবেন যতই বিপদ আসুক না কেন রাজপথের আন্দোলন ছাড়া কোন বিকল্প নাই।

বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরীর সভাপতিত্বে এছাড়া অনুষ্ঠানে স্থায়ী কমিটির সদস্য শামসুজ্জামান দুদুসহ ঢাকা মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা