রাজনীতি

সাংবিধানিকভাবে নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে হবে

নিজস্ব প্রতিবেদক: জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, নারীর ক্ষমতায়ন সাংবিধানিকভাবে নিশ্চিত করতে হবে। নারীর প্রতি বৈষম্যমূলক উপনিবেশিক আইন বাতিল করে নারীর অধিকার এবং মর্যাদাকে অক্ষুণ্ন রাখতে হবে।

শনিবার (২৬ জুন) জাতীয় সমাজতান্ত্রিক নারী জোট গঠনের লক্ষ্যে আয়োজিত ভার্চুয়াল সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, নারীর অধিকার ক্ষমতা ও কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে না পারলে অন্তর্ভুক্তিমূলক প্রগতিশীল সমাজ নির্মাণ করা সম্ভব হবে না।

বেগম তানিয়া রবকে সভাপতি ও অ্যাডভোকেট সৈয়দা ফাতিমা হেনাকে সাধারণ সম্পাদক করে ৩৫ সদস্য বিশিষ্ট জাতীয় সমাজতান্ত্রিক নারী জোটের কেন্দ্রীয় সাংগঠনিক কমিটি গঠন করা হয়। বেগম তানিয়া রবের সভাপতিত্বে ও অ্যাডভোকেট সৈয়দা ফাতিমা হেনার সঞ্চালনায় ভার্চুয়াল আলোচনায় অংশ নেন জেএসডির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ছানোয়ার হোসেন তালুকদার, কার্যকরী সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন।

সাননিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা