রাজনীতি

সত্য বলাই আমাকে পাগল ও অর্বাচীন বলে : কাদের মির্জা

নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী : ‘আমি সত্য বলি। এজন্য সবাই আমায় পাগল বলে। আবার কেউ কেউ অর্বাচীনও বলে । আমার কথা অনেকের বিরুদ্ধে যায়। এসময় তারা আমাকে নিয়ে এসব বলে বেড়ায়।’

শুক্রবার (২৫ জুন) দুপুর ১২টায় ফেসবুক লাইভে এসে এসব কথা বলেন নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা।

তিনি বলেন, ‘র‌্যাব চরএলাহী থেকে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী মো. সামছু উদ্দিনকে আটক করেছে। আমি এতদিন ধরে বলছি সঠিকভাবে অভিযান চালালে কোম্পানীগঞ্জ থেকে অনেক অস্ত্র উদ্ধার করা যাবে। আজ তো সবাই দেখেছে কাদের কাছ থেকে অস্ত্র পাওয়া যায়। কোম্পানীগঞ্জে আরও অস্ত্র আছে। পুলিশকে সবগুলো অস্ত্র উদ্ধার করতে হবে। কারা সাংবাদিক মুজাক্কির ও সিএনজিচালক আলাউদ্দিনকে হত্যা করেছে তা বের হয়ে আসবে।’

অভিযান অব্যাহত রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রশাসনের এমন অস্ত্র উদ্ধার অভিযান পরিচালনা করা হলে কোম্পানীগঞ্জে শান্তি আসবে। আপনারা অভিযান অব্যাহত রাখুন। আমার কোনো লোক যদি অভিযানে আটক হয় তাতে আমি কিছু বলবো না। তারপরও অস্ত্র উদ্ধার হোক। যাদের কাছে অস্ত্র পাওয়া যাবে তাদের রিমান্ডে নিলেই আসল হোতাদের মুখোশ উন্মোচন হবে।

এর আগে বৃহস্পতিবার (২৪ জুন) রাতে কোম্পানীগঞ্জের চরএলাহী থেকে মো. সামছু উদ্দিন (৩৫) নামে এক সন্ত্রাসীকে আটক করেছে র‌্যাব-৭। এ সময় তার কাছ থেকে তিনটি বন্দুক ও ১২ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে। পরে তাকে অস্ত্রসহ কোম্পানীগঞ্জ থানায় সোপর্দ করা হয়।

শুক্রবার দুপুরে বিষয়টি নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুদ্দিন আনোয়ার বলেন, অস্ত্রসহ আটক সামছু উদ্দিনকে থানায় সোপর্দ করেছে র‌্যাবের কর্মকর্তারা। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা