রাজনীতি

ঢাকা-১৪ আসনের জাপা প্রার্থীকে অব্যহতি

নিজস্ব প্রতিবেদক : ঢাকা-১৪ আসনের প্রার্থী ও দলের ভাইস চেয়ারম্যান মোস্তাকুর রহমান মোস্তাককে অব্যাহতি দিয়েছে জাতীয় পার্টি। বৃহস্পতিবার (২৪ জুন) দুপুরে দফতর সম্পাদক-২ এম এ রাজ্জাক খান এ তথ্য জানান। এর আগে কুমিল্লা-৫ আসনের প্রার্থী মো. জসিম উদ্দিনের প্রার্থিতা প্রত্যাহার করে।

তিনি জানান, জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের গঠনতন্ত্রের ২০/১ (১) ক ধারায় প্রদত্ত ক্ষমতাবলে মোস্তাকুর রহমান মোস্তাককে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পদ-পদবী থেকে অব্যাহতি প্রদান করেছেন।

ঢাকা-১৪ আসনের উপ-নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে প্রার্থিতা প্রত্যাহার করায় মোস্তাকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে দলীয়সূত্রে জানা গেছে।

সূত্রটি বলছে, জাতীয় পার্টির সংসদীয় বোর্ড প্রার্থী মনোনয়নের সাক্ষাৎকার অনুষ্ঠানে যেকোনো পরিস্থিতিতে নির্বাচনের শেষ দিন পর্যন্ত নির্বাচনী মাঠে থাকার প্রতিশ্রুতিতে মোস্তাকুর রহমান মোস্তাককে মনোনয়ন দেয়া হয়। মনোনয়ন বোর্ডের সিদ্ধান্তকে অমান্য করায় তাকে অব্যাহতি দেয়া হলো।

এর আগে ১৪ জুলাই শূন্য তিনটি আসনে অনুষ্ঠিতব্য উপনির্বাচনে জাতীয় পার্টি মনোনয়ন পেয়েছিলেন মোস্তাকুর রহমান মোস্তাক (ঢাকা-১৪), আতিকুর রহমান আতিক (সিলেট-৩) এবং জসিম উদ্দিন (কুমিল্লা-৫)। প্রার্থিতা প্রত্যাহার করায় এর আগে জসিম উদ্দিনকেও (কুমিল্লা-৫) দল থেকে বাদ দেয়া হয়েছে।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা