রাজনীতি

‘খালেদা জিয়াকে বিদেশ নেয়া প্রয়োজন’

নিজস্ব প্রতিবেদক : লিভারের চিকিৎসায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশে যাওয়ার সুযোগ দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে মঙ্গলবার (২২ জুন) দুপুরে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

করোনা প্রতিরোধে বিএনপি সাড়া দেয়নি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের এমন বক্তব্যকে ভিত্তিহীন মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, এটি আরেকটি প্রতারণা। সরকার এমন কর্মকাণ্ড চালাচ্ছে, যাতে কোনো সক্রিয় বিরোধী দল না থাকে।

তিনি বলেন, জাতীয় পরিচয়পত্র কার্যক্রম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে নেওয়া দুরভিসন্ধিমূলক।

সরকার অপব্যবহার করার সুযোগ তৈরি করছে মন্তব্য করে সরকারকে এমন সিদ্ধান্ত থেকে সরে আসারও আহ্বান জানান বিএনপি মহাসচিব।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা