রাজনীতি

সোহরাওয়ার্দী উদ্যানের গাছ কাটা বন্ধের দাবি জাতীয় মুক্তি কাউন্সিলের

নিজস্ব প্রতিবেদক : ঢাকায় সোহরাওয়ার্দী উদ্যানের গাছ কেটে রেস্টুরেন্ট নির্মাণের সরকারী সিদ্ধান্ত বাতিলের দাবী জানিয়েছে জাতীয় মুক্তি কাউন্সিল। বৃহস্পতিবার বিকালে জাতীয় মুক্তি কাউন্সিল সম্পাদক ফয়জুল হাকিম এক বিবৃতিতে বলেন,বিশ্বে সবচেয়ে দূষিত নগরী হিসেবে চিহ্নিত ঢাকা নগরীতে হাসিনা সরকারের সরোওয়ার্দী উদ্যানে বৃক্ষ নিধন হচ্ছে প্রায় অকল্পনীয় এবং অত্যন্ত ভয়াবহ ঘটনা। ইতিমধ্যে কিছু বৃক্ষ নিধনের সংবাদ সংবাদপত্র ও মিডিয়ায় প্রকাশিত হয়েছে।

বিবৃতিতে বলা হয়, ঢাকার কেন্দ্রস্থলে যেখানে নতুন কোনো উদ্যান সৃষ্টির কোনো সম্ভাবনা নেই সেখানে বর্তমান উদ্যানগুলি সংরক্ষণ করা অত্যন্ত জরুরী। ঢাকার মতো জনবহুল দূষিত এলাকায় পরিবেশের ভারসাম্য রক্ষায় উদ্যানের ভূমিকা, গাছের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেখানে গাছ কেটে ঢাকার দূষণকে আরও ভয়ংকর জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে।

বিবৃতিতে আরও বলা হয়, ঢাকা শহরে মানুষের শ্বাস প্রশ্বাস ইতিমধ্যে বন্ধ হয়ে যাবার উপক্রম হয়েছে, সোহরাওয়ার্দী উদ্যানের বৃক্ষ নিধন কার্যক্রম বিপন্ন মানুষের গলা চিপে ধরবে। গাছ যেমন আমাদেরকে অকাতরে অক্সিজেন দেয় তেমনি গাছ হচ্ছে পাখিদের আশ্রয়স্থল। কিন্তু বাংলাদেশের লুটেরা সন্ত্রাসী দুর্নীতিবাজ শাসক শ্রেণীর ভোট ডাকাত সরকার শোনে না জনকল্যানের কাহিনী।

বিবৃতিতে সোহরাওয়ার্দী উদ্যানের গাছ কেটে রেস্টুরেন্ট নির্মাণের সরকারী সিদ্ধান্ত বাতিলের দাবীতে আন্দোলন গড়ে তোলার জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানানো হয়।

সাননিউজ/টিএস/

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা