রাজনীতি

আ. লীগ ষড়যন্ত্র ভয় পায় না : বাহাউদ্দিন নাছিম 

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম ব‌লে‌ছেন, আওয়ামী লীগ ষড়যন্ত্র দেখে ভয় পায় না, সকল ষড়যন্ত্র মোকাবেলা করার সক্ষমতা র‌য়ে‌ছে আমা‌দের।

মঙ্গলবার (০৪‌ মে) রাজধানীর কৃষিবিদ ইনিস্টিটিউট মাঠে বাংলাদেশ কৃষক লীগের আয়োজনে আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব বলেন।

বাহাউদ্দিন নাছিম বলেন, আওয়ামী লীগ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যেকোনো ষড়যন্ত্র মোকাবেলা করে যাবে। যত অপরাজনীতি আসুক, ধর্মব্যবসায়ী আসুক, তারা ষড়যন্ত্র করে সফল হবে না।

তিনি বলেন, ১৭ কোটি মানুষের আকাঙ্খাকে যারা দাবিয়ে রাখতে চায় তারা সফল হবে না। বাংলাদেশকে আফগানিস্তান, সুদান, ইয়েমেন বানানো যাবে না। আমারা পারি, আমরাই পারবো শেখ হাসিনার নেতৃত্বে। আমরা সকল শ্রেণি পেশার মানুষকে নিয়ে এগিয়ে যাবো। বাংলাদেশ হবে বিশ্বের উন্নত, সম্বৃদ্ধশালী দেশ।

বাহাউদ্দিন নাছিম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সতর্কতামূলক কর্মকাণ্ডের মধ্য দিয়ে করোনার ভয়াল থাবা থেকে দেশের মানুষকে রক্ষার চেষ্টা করতে হবে এবং সবাইকে মানুষের পাশে দাড়াতে হবে। করোনার দ্বিতীয় ঢেউকে মোকাবেলা করতে সক্ষম হব। করোনার ভয়ংকরী রূপ, অজানা শত্রুর বিরুদ্ধে শেখ হাসিনার নির্দেশে ও পরামর্শে সকল ভয়ভীতি উপেক্ষা করে স্বাস্থ্যবিধি মেনে আমাদেরকে এগিয়ে যেতে হবে।

তিনি বলেন, কৃষক দরদী-মানব দরদী সংগঠন হিসেবে বাংলাদেশ কৃষক লীগ ইতিমধ্যে দেশের জনগণের প্রশংসা কুড়িয়েছে।

কৃষক লীগের আয়োজনে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান ঈদ উপহার বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন।

কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতির সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, কৃষক লীগের সহসভাপতি হোসনে আরা, কৃষিবিদ সাখাওয়াত হোসেন সুইট, যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বনাথ সরকার বিটু, এ্যাডভোকেট শামীমা শাহরিয়ার, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান বিপ্লব, কৃষিবিদ ড. হাবিবুর রহমান মোল্লাসহ কৃষক লীগের কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ্।

সাননিউজ/এমআর/টিএস/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা