রাজনীতি

খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল

নিজস্ব প্রতিবেদক : এভারকেয়ারের সিসিইউতে থাকা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারিরীক অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে বলে জানিছেন তার ব্যক্তিগত চিকিৎসক টিমের সদস্য ও বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এজেড এম জাহিদ হোসেন।

সোমবার রাতে খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা নিয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

এর আগে হঠাৎ শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় বিকাল ৪টার দিকে বেগম জিয়াকে সিসিইউতে স্থানান্তর করা হয়।

জাহিদ হোসেন বলেন, সকালে ম্যাডাম কিছুটা শ্বাসকষ্ট অনুভব করছিলেন। বিকালে তাকে সিসিইউতে স্থানান্তর করা হয়েছে। খালেদা জিয়ার বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। সেগুলো রিপোর্ট পর্যালোচনার পর বিস্তারিত জানা যাবে। তার অবস্থা এখন একটু ভালো মনে হচ্ছে।

শ্বাসকষ্টের কারণ জানতে চাইলে তিনি বলেন, একজন রোগীর যেকোন সময় যেকোন মুহূর্তে শ্বাসকষ্ট হতে পারে। তবে ঠিক কী কারণে হয়েছে সেটি জানার জন্য পরীক্ষা-নিরীক্ষা চলছে। পরীক্ষার ফল হাতে পেলে এ সম্পর্কে বিস্তারিত বলা যাবে।

ডা. জাহিদ বলেন, সিসিইউতে যেহেতু আছে বলা যায় স্বাভাবিক শ্বাসকষ্ট। আমি নিজেও উনার সাথে সিসিইউতে দেখা করে কথা বলেছি, উনি কেমন অনুভব করছেন জানতে চেয়েছি। এখন পর্যন্ত আমরা বলতে পারি স্থিতিশীল।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা