বিনোদন

মৌসুমীর প্রবাসী হওয়ার গুঞ্জন

বিনোদন ডেস্ক: ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী আমেরিকায় স্থায়ী হচ্ছেন বলে শোবিজে গুঞ্জন ছড়িয়ে পড়েছে। এর আগে একমাত্র মেয়ে ফাইজাকে নিয়ে আমেরিকায় উড়াল দিয়েছেন মৌসুমী।

সেখানে গিয়ে তিনি ছোটবোন ইরিন জামানের বাসায় উঠেছেন। একমাত্র মেয়েকে আমেরিকার শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি করানোর লক্ষ্যে আমেরিকায় গেলেও দেশে প্রবাসী হওয়ার এই গুঞ্জন ছড়ায়। যার প্রথম পদক্ষেপ হিসেবে তিনি এবার নাকি অফিসিয়ালি আবেদন করবেন।

এছাড়া মৌসুমীর পর্যায়ক্রমে অন্যান্য ধাপগুলো অতিক্রম করে নাগরিকত্ব নেওয়ার পরিকল্পনা আছে তার। তবে বিষয়টি প্রসঙ্গে মৌসুমী কোনো প্রতিক্রিয়া দেননি। আর মৌসুমী আসলেই আমেরিকায় স্থায়ী হচ্ছেন কিনা, এ বিষয়ে ব্যাখা না দিলেও অল্প কিছুদিনের মধ্যেই তার দেশে ফেরার কথা রয়েছে।

অন্যদিকে, দেশে জাহিদ হোসেনের পরিচালনায় ছিটমহলকে কেন্দ্র করে নির্মিত একটি নতুন সিনেমায় মৌসুমী ও ওমর সানী জুটি অভিনয় করতে যাচ্ছেন। ছবিটির নাম ‘জাগরণ’। এরই মধ্যে প্রধান চরিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন ওমর সানী। তবে সিনেমাটিতে একটি অতিথি চরিত্রে চূড়ান্ত হয়েছেন মৌসুমী।

চিত্রনায়ক ওমর সানী জানান, বাংলাদেশ সরকারের বড় একটা বিজয় তিনবিঘা করিডোর। দীর্ঘদিনের এই ইস্যুটায় ভারতের সঙ্গে একটা সমাধানে পৌঁছেছে আমার দেশ। সেই সময়ের প্রেক্ষাপট নিয়েই গল্পটি তৈরি হচ্ছে। মনের মতো একটি গল্পে কাজ করতে যাচ্ছি।

পরিচালক জাহিদ হোসেন বলেন, সিনেমায় দু’টি গুরুত্বপূর্ণ চরিত্রে দু’জন নতুন ছেলেমেয়েকে নেয়া হবে। গাজী মাজহারুল আনোয়ার ভাই সিনেমার জন্য গান লিখছেন।

তিনি আরও জানান, ১৯৪৭ সালের দেশভাগের সময় ছিটমহলের সৃষ্টি। মুক্তিযুদ্ধের পরে আলোচনার মাধ্যমে ছিটমহল সমস্যার সুরাহার একটা চেষ্টা হয়েছিল। এক সময় ছিটমহলকে একশ্রেণির উগ্র মানুষ রাজনৈতিকভাবে ব্যবহার করা শুরু করে। সেখান থেকে তাদের স্বাধীন হওয়ার গল্প পর্দায় তুলে ধরা হবে।

পরিচালক জাহিদ হোসেন বলেন, ছিটমহল ঘিরে রাজনৈতিক, সামাজিক ও অপরাধমূলক বিভিন্ন ঘটনা পর্দায় তুলে ধরা হবে। মানবিক এ গল্পে অতিথি চরিত্রে অভিনয় করবেন মৌসুমী। আমার সব সিনেমায় তিনি অভিনয় করেন। মৌসুমী দেশের বাইরে আছেন। কিন্তু সিনেমাটি নিয়ে কথা হয়েছে। ‘জাগরণ’ সিনেমায় অতিথি চরিত্রে মৌসুমী চূড়ান্ত হয়েছেন বলেও জানান তিনি।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা