রাজনীতি

অসহায় রোজাদারদের মাঝে স্বেচ্ছাসেবক লীগের ইফতার বিতরণ

নিজস্ব প্রতিবেদক: করোনার প্রাদুর্ভাবের মধ্যে চলছে রমজান মাস। আরেকদিকে এ প্রাদুর্ভাব ঠেকাতে দেশব্যাপী চলছে সাধারণ ছুটি। এতে কর্মহীন হয়ে পড়েছে লাখ লাখ মানুষ। এসব কর্মহীন দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। তারই প্রেক্ষিতে রাজধানীতে মানবতার ভ্যান যোগে শ্রমজীবী ও অসহায় কর্মহীন রোজাদার মানুষের মাঝে ইফতার বিতরণ করেছে আওয়ামী লীগের এ সহযোগী সংগঠনটি।

রোববার (২মে) রাজধানীর ২৩ বঙ্গবন্ধু এভিনিউস্থ সংগঠনের দলীয় কার্যালয়ের সামনে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু'র নেতৃত্বে ইফতার বিতরণ করা হয়।

এছাড়া এ সংগঠনটি করোনা সংকটের শুরু থেকেই রাজধানীথেকে শুরু করে -গ্রাম পর্যন্ত জীবাণুনাশক স্প্রে এবং সাধারণ মানুষকে মাস্ক, সাবান, হ্যান্ড স্যানিটাইজার বিতরণ অব্যাহত রেখেছে।

ইফতার বিতরণকারে সংগঠনের সভাপতি জননেতা নির্মল রঞ্জন গুহ বলেন,মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার নির্দেশে স্বেচ্ছাসেবক লীগ সেবার ব্রত নিয়ে নিরবিচ্ছিন্ন ভাবে মানুষের সেবায় নিয়োজিত আছে। মানবতার ভ্যান যোগে শ্রমজীবী ও অসহায় কর্মহীন রোজাদার মানুষের মাঝে প্রতিদিন ঢাকা মহানগরীর বিভিন্ন স্থানে ইফতার বিতরণ করা হবে।

সংগঠনের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু বলেন,মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে বৈশ্বিক করোনা মহামারীর শুরু থেকে বিভিন্ন মানবিক সেবা নিয়ে স্বেচ্ছাসেবক লীগ মানুষের পাশে দাঁড়িয়েছে।

এসময় তিনি শ্রমজীবী ও অসহায় কর্মহীন রোজাদার মানুষের মাঝে ইফতার বিতরণ করার জন্য স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মীদের আহবান জানান।

ইফতার বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু, কাজী শহিদুল্লাহ লিটন, আবদুল আলিম বেপারী, কাজী মোয়াজ্জেম হোসেন, সৈয়দ নাসির উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মোবাশ্বের চৌধুরী, একেএম আজিম, খায়রুল হাসান জুয়েল, সাংগঠনিক সম্পাদক নাফিউল করিম নাফা, শাহ্জালাল মুকুল, মেহেদী হাসান মোল্লা, প্রচার সম্পাদক রফিকুল ইসলাম বিটু, দপ্তর সম্পাদক আজিজুল হক আজিজ, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক কেএম মনোয়ারুল ইসলাম বিপুল, উপ দপ্তর সম্পাদক অ্যাড. মনির হোসেন, রাহুল দাস সহ কেন্দ্রীয় ও স্থানীয় স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মীবৃন্দ।

সাননিউজ/ এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা