রাজনীতি

‘আওয়ামী অপরাজনীতির বিষবাষ্প দেশটাকে গ্রাস করে ফেলেছে’

নিজস্ব প্রতিবেদক : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশের মানুষ এখন এক অসহনীয় দুর্দশার মধ্যে বসবাস করছে। রাজনীতির নামে আওয়ামী অপরাজনীতির এক ভয়ংকর মহা বিষবাষ্প গোটা দেশটাকে গ্রাস করে ফেলেছে। আওয়ামী লীগ মনে করে-বাংলাদেশ নামক স্বাধীন রাষ্ট্রটির একচ্ছত্র মালিক কেবলমাত্র তারাই। তাই দেশ শাসন ও এদেশে রাজনীতি করার অধিকার কেবল তাদেরই রয়েছে অন্য কারো নেই। এই ধরণের বোধ ও চিন্তা থেকেই আওয়ামী লীগ সরকার এখন হিংস্রতার শেষ সীমানায়।

শনিবার ( ১ এপ্রিল) বিকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। কুমিল্লা জেলাধীন লাঙ্গলকোট থানা বিএনপির সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন নয়ন এবং তার ভাই সাখাওয়াত হোসেন শাহীনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে বানোয়াট মামলা দায়েরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এ বিবৃতি দেন বিএনপি মহাসচিব।

মির্জা ফখরুল বলেন, ফ্যাসিবাদী সরকারের হিংস্র্রতার ছোবল দেশের মানুষকে প্রতিনিয়ত ক্ষতবিক্ষত করছে। ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের ফ্যাসিবাদী অনৈতিক কর্মকান্ড, দুর্নীতি, দুরাচারের বিরুদ্ধে কথা বললেই যেকোন ব্যক্তির বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের মতো নিবর্তনমূলক আইনে মামলা দিয়ে হয়রানী করা হচ্ছে। ডিজিটাল নিরাপত্তা আইনের মাধ্যমে আওয়ামী সরকার সবকিছুকে দমন ও নিয়ন্ত্রণ করতে চায়, গ্রাস করতে চায়।

তিনি বলেন, বর্তমান গণবিরোধী সরকারের অনৈতিক শাসনকে পাকাপোক্ত করতেই দেশব্যাপী বিএনপিসহ বিরোধী নেতাকর্মী, গণমাধ্যমের সাংবাদিক, লেখক, বুদ্ধিজীবী, ব্লগারসহ সাধারণ মানুষের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়েরের মচ্ছব চলছে। তারই ধারাবাহিকতায় কুমিল্লা জেলাধীন লাঙ্গলকোট থানা বিএনপি’র সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন নয়ন এবং সাখাওয়াত হোসেন শাহীনের বিরুদ্ধে ওই আইনে লাঙ্গলকোট পৌর মেয়র নিজে বাদী হয়ে মামলা দায়ের করেছে। ফ্যাসিবাদী কায়দায় গণতান্ত্রিক অধিকার হরণের পর বর্তমান ভোটারবিহীন সরকার এখন এই কালো আইনের মাধ্যমে দেশের নাগরিকদের হয়রানী করে নিজেদের অবৈধ শাসনকে টিকিয়ে রাখার সুদুরপ্রসারী পরিকল্পনা নিয়ে কাজ করছে।

ডিজিটাল নিরাপত্তা আইনে লাঙ্গলকোট থানা বিএনপি নেতা মো. আনোয়ার হোসেন এবং সাখাওয়াত হোসেনের বিরুদ্ধে অসত্য মামলা দায়েরের ঘটনায় আমি তীব্র নিন্দা জানাচ্ছি এবং অবিলম্বে মামলা প্রত্যাহারের জোর দাবি করছি। পাশাপাশি এই কালো আইন বাতিলের দাবী জানাচ্ছি।

সাননিউজ/টিএস/

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা