রাজনীতি

গুম-খুনের শিকার পরিবারের কাছে আ. লীগকে জবাবদিহি করতে হবে

নিজস্ব প্রতিবেদক : গুম, খুনের শিকার নেতাকর্মীদের পরিবারের কাছে আওয়ামী লীগকে জবাবদিহি করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বিএনপির পাঁচ শতাধিক নেতাকর্মী গুম হয়েছেন।

তিনি আরও বলেন, আইন ও সালিশ কেন্দ্রের তথ্য অনুযায়ী গত বছরের ডিসেম্বর পর্যন্ত সারাদেশে মোট ৬০১ জন গুম হয়েছে। বিচারবহির্ভূত হত্যা হয়েছে ২ হাজার ৮০১ জনের। এর জবাব অবশ্যই আওয়ামীকে দিতে হবে। তাদের এসব কর্মকাণ্ডের জবাব গুম হওয়া মানুষগুলোর পরিবার ও জাতির কাছে।

শুক্রবার (৩০ এপ্রিল) সকালে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এর আগে গুম, খুনের শিকার দলীয় নেতাকর্মীদের পরিবারকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে অনুদান ও ঈদ উপহার দেওয়া হয়।

মির্জা ফখরুল বলেন, এই ধরনের অনুষ্ঠান প্রতিবছর আমাদের আবেগ আপ্লুত করে, ভারাক্রান্ত করেন। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গত সাত বছর ধরে এই পরিবারগুলোকে চিহ্নিত করেছেন। আমাদের অঙ্গ সংগঠন ও বিএনপির নেতাকর্মীদের সহযোগিতায় যত সমস্যাই হোক না কেনো, ঈদের কিছু উপহার প্রদান করে আসছেন। এর আগে প্রতিবছর খালেদা জিয়াকে নিয়ে আপনাদের (গুম শিকার পরিবার) সঙ্গে ইফতার করেছি। আমরা জানি, আপনাদের যে ক্ষতি হয়েছে তা পূরণ হওয়ার নয়।

তিনি আরও বলেন, আমাদের লক্ষ্য গণতান্ত্রিক সমাজ বিনির্মাণ করা। আমাদের যে অধিকার আছে, আওয়ামী লীগ সরকার সম্পূর্ণভাবে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে তা কেড়ে নিয়েছে। সেই শক্তিকে সরিয়ে আমরা সত্যিকার অর্থে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে চাই।

বিএনপির মহাসচিব বলেন, জোর করে ক্ষমতায় থাকতেই এই সমস্ত কৌশল নিতে হয়। জনগণের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। যে কারণে জনবিচ্ছিন্ন এসব সরকারকে হত্যা, নির্যাতন, খুন ও গুম করে টিকে থাকতে হয়। এটা এখন নয়, বহু আগে থেকেই হয়ে আসছে।

তিনি আরও বলেন, ১৯৭৫ সালেও আওয়ামী লীগ ক্ষমতা ধরে রাখার জন্য আজকের মতো কিশোর-তরুণদের হত্যা করে। জাসদের প্রায় ১৮ হাজার কিশোরকে হত্যা করা হয়েছে। সিরাজ শিকদারের মতো লোকদের পেছন থেকে হত্যা করা হয়েছে।

আওয়ামী লীগ মিডিয়া, সংসদ, নির্বাচন কমিশন তাদের মতো করে দখল করে নিয়েছে দাবি করে বিএনপির মহাসচিব বলেন, এই দেশের ইতিহাস বলে একনায়কতন্ত্র, স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করে মানুষ জয়লাভ করেছে। আমি, বিশ্বাস করে অবশ্যই আমরা এদের পরাজিত করতে সক্ষম হবো। আমাদের যারা হারিয়ে গেছে, মৃত্যুবরণ করেছে, গুম হয়েছে তাদের রক্ত বৃথা যেতে পারে না।

খালেদা জিয়া অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, তিনি এখানে বসে আপনাদের সঙ্গে কথা বলেছেন। আমার মনে আছে, আগে প্রতিবছর ইফতার সময়ও বিভিন্ন রেস্তোরা গিয়েও আপনাদের সঙ্গে দেখা করেছেন। আসুন আজকে আমরা তার সুস্থতার জন্য দোয়া করি। তিনি যেনো আবার আমাদের মাঝে ফিরে আসতে পারেন।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা