রাজনীতি

‘নাগরিক ঐক্যের মানববন্ধন ছোট পরিবার, সুখী পরিবার’

নিজস্বপ্রতিবেদক: বিষোদগারের রাজনীতি পরিহার করে সরকারের সঙ্গে মানুষের পাশে দাঁড়ানোর জন্য বিএনপি ও নাগরিক ঐক্যের প্রতি আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

তিনি বলেন, নাগরিক ঐক্যের মানববন্ধনে ১০০ লোকও হয় না, সেখানে মানুষের জন্য এক ছটাক চাল নিয়েও তারা উপস্থিত হয় না, অথচ সরকারের বিরুদ্ধে বিষোদগার করে। তাদের মানববন্ধন দেখলে মনে হয়, ছোট পরিবার, সুখী পরিবার।

তিনি আরও বলেন, মির্জা ফখরুল সাহেব এবং তার জোটের নেতৃবৃন্দকে অনুরোধ জানাব, প্রতিদিন সরকারের প্রতি বিষোদগার না করে আওয়ামী লীগ যেভাবে জনগণ ও প্রান্তিক জনগোষ্ঠীর পাশে দাঁড়িয়েছে, আপনারাও সেভাবে জনগণের পাশে দাঁড়ান। আসুন আমরা একসঙ্গে জনগণের জন্য কাজ করি। আমাদের দরজা খোলা আছে, আমরা একসঙ্গে জনগণের জন্য কাজ করতে পারি। কিন্তু আপনারা জনগণের পাশে দাঁড়াবেন না আর প্রতিদিন মিথ্যাচার করবেন, গুজব রটাবেন এটা বরদাশত করা যাবে না, কারণ অসত্য কখনও গ্রহণযোগ্য নয়।

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সসব বলেন।

মন্ত্রী বলেন, আমাদের নেত্রী শেখ হাসিনার সরকার খেটে খাওয়া মানুষের সরকার। আওয়ামী লীগ সরকার গরিব-মেহনতি মানুষের সরকার এবং সেই কারণে আওয়ামী লীগ সরকার এবং তার দল আজকে খেটে খাওয়া মেহনতি প্রান্তিক জনগোষ্ঠীর পাশে দাঁড়িয়েছে। অন্যদিকে বিএনপি এবং তাদের কিছু মিত্র যারা কখনও ২০ দলীয় জোট আবার কখনও ঐক্যজোট- নানা নামে আবির্ভূত হয়, তাদের নিজেদের মধ্যে ঐক্য নেই তারা জনগণের পাশেও নেই।

তিনি বলেন, আবার যারা নাগরিক ঐক্যের নামে পর্দার অন্তরালে থেকে ভার্চুয়ালি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আর মাঝে মধ্যে ছিটেফোঁটা কয়েকজনকে নিয়ে প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন, তাদের মানববন্ধনে লোকসংখ্যা দেখে আমাদের লজ্জা লাগে। মনে হয়- ছোট পরিবার, সুখী পরিবার।

তিনি বলেন, সরকারের বিরুদ্ধে অহেতুক সমালোচনা না করে আসুন জনগণের পাশে দাঁড়ান। জনগণকে সহায়তা করাই এখন একমাত্র রাজনীতি হওয়া বাঞ্ছনীয়।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মান্নাফীর সভাপতিত্বে এবং ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আজাহার আলীর সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, সহসভাপতি এডভোকেট নূরুল আমীন রুহুল, সহসভাপতি শরফুদ্দিন আহম্মেদ সেন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক মুর্শেদ কামাল, প্রচার সম্পাদক আকতার হোসেন, ঢাকা মহানগর উত্তর মহিলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিতু আক্তার প্রমুখ। স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠানে দুই শতাধিক সুবিধাবঞ্চিত শিশুদের হাতে ঈদ উপহার সামগ্রী তুলে দেন অতিথিবৃন্দ।

সান‌নিউজ/এমআর/

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা