রাজনীতি

টিকা কার্যক্রম হঠাৎ বন্ধ করায় উদ্বেগ বিএনপির

নিজস্ব প্রতিবেদক : করোনার টিকা প্রদান কার্যক্রম হঠাৎ বন্ধ করায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিএনপি। দলটি মনে করে, সব বিষেশজ্ঞ এবং বিএনপি এই বিষয়ে সরকারকে প্রথম থেকে সতর্ক করলেও সরকার কোনো কর্ণপাত না করে তাদের নিজস্ব দুর্নীতি পরায়ন কোম্পানির মাধ্যমে শুধুমাত্র ভারত থেকে একটি কোম্পানির ভ্যাকসিন সংগ্রহ করতে কার্যক্রম গ্রহণ করায় আজ সমগ্র জাতি বিপদগ্রস্থ হয়েছে। এখন উৎপাদনকারী প্রতিষ্ঠান বলছে তারা ভারতের চাহিদা পূরণের জন্য বাংলাদেশে সরবরাহ করতে অপারগ।

রোববার (০২ মে) দুপুরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভার্চুয়াল প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন। শনিবার দলের নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্তসমূহ জানাতে তিনি এই ভার্চুয়াল ব্রিফিং করেন।

মির্জা ফখরুল ইসলাম বলেন, বিএনপি বিকল্প উৎস অনুসন্ধান এবং বিকল্প উৎস থেকে ভ্যাকসিন সংগ্রহের আবশ্যকতা গুরুত্বসহকারে বলেছিল। বিএনপির আশংকা সত্যে পরিণত হয়েছে। চীন ও রাশিয়ার কাছ থেকে ভ্যাকসিন সংগ্রহের সুযোগ থাকার পরেও তা করা গ্রহণ করা হয়নি। চীন প্রস্তাব নিয়ে এসেছিলো ভ্যাকসিন উৎপাদনের জন্য। কিন্তু এরপর পরেই ভারতের পররাষ্ট্র সচিবের বাংলাদেশে আগমন ও বাংলাদেশ সরকারের শুধুমাত্র ভারত থেকে সংগ্রহের চুক্তি জাতির জন্য এক চরম স্বাস্থ্য বিপর্যয় সৃষ্টি করেছে। সরকারকে এই দায়িত্বহীনতা এবং দুর্নীতির জন্য অবশ্যই জনগণের কাছে জবাব দিতে হবে। অবিলম্বে টীকা সংগ্রহের, টীকা প্রদানের পরিকল্পনা ও সুস্পষ্ট রোডম্যাপ জনগণের সামনে সুনির্দিষ্ট ভাবে জানানোর আহ্বান জানান তিনি।

বিএনপি মহাসচিব বলেন, ‘মহান মে’ দিবসে দেশের ও বিশ্বের সকল শ্রমজীবি মানুষের সঙ্গে বিএনপির একাত্বতা ঘোষণা করছি। দেশে প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক কোটি শ্রমিকের বহুমুখী কল্যাণে এই অনির্বাচিত সরকারর সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। শ্রমিকদের ন্যায্য মজুরী নিশ্চিত করা, শ্রমিকদের অন্ন, বস্ত্র, বাসস্থানের নিশ্চিয়তা প্রদান, শ্রমিকদের স্বাস্থ্য সেবা তাদের সন্তানদের উপযুক্ত শিক্ষা নিশ্চিত করতে পারেনি সরকার। বিশেষ করে কোভিড-১৯ করোনা ভাইরাসের সংক্রমনের ফলে লকডাউনে চাকুরী চ্যুতি, বেতন না পাওয়া, শ্রমিকদের মানবেতর জীবনের দিকে ঠেলে দিয়েছে। অবিলম্বে সকল ধরনের শ্রমিকদের মজুরী নির্ধারন, কর্মের নিশ্চয়তা প্রদান এবং লকডাউনে কর্মচ্যুত শ্রমিকদের ক্ষতি পূরণ, খাদ্য সহায়তা নিশ্চিত করতে হবে। বিএনপির প্রস্তাবিত প্রণোদনা অনুযায়ী প্রতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক শ্রমিকদের কর্মপক্ষে তিন মাসের জন্য ১৫,০০০/= টাকা হারে এককালীন অনুদান প্রদান করার আহ্বান জানান তিনি।

চট্টগ্রামের বাঁশখালীতে পুলিশের গুলিতে ৫ জনকে হত্যা, ২০০ এর অধিক শ্রমিককে গুলির নিন্দা জানিয়ে ফখরুল নিহত শ্রমিকদের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ ও আটক শ্রমিকদের মুক্তির আহ্বান জানান।

একতরফাভাবে অক্সিজেন রপ্তানী বন্ধের ভারতের ঘোষনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বিএনপি মহাসচিব বলেন, করোনা রোগীর চিকিৎসার জন্য অত্যন্ত জরুরী অক্সিজেন রপ্তানি বন্ধের সিদ্ধান্ত কোন মতেই বন্ধুসুলভ আচরন হতে পারে না। ইতিপূর্বেও বাংলাদেশের জরুরী প্রয়োজনের সময় বিভিন্ন জরুরী পণ্যের রপ্তানী একতরফা ভাবে বন্ধ করায় বাংলাদেশের চরম বিপদাপন্ন হয়। শুধুমাত্র ভারতের ওপর নির্ভর না করে বিকল্প উৎস থেকে অক্সিজেনসহ নিত্য প্রয়োজনীয় পণ্য আমদানীর ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়ে দেশে অক্সিজেন উৎপাদনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবী জানান ফখরুল।

গত শনিবার বিকালে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সভায় উপস্থিত ছিলেন জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যরিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমীর খসরু মাহমুদ চৌধুরী, বেগম সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু।

সাননিউজ/টিএস/

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা