রাজনীতি

ছাত্র অধিকার পরিষদ নেতা আখতার গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি, ঢাকা বিশ্ববিদ্যালয় : ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র অধিকার পরিষদের সভাপতি আখতার হোসেনে আখতার হোসেনকে গ্রেফতার দেখিয়েছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।

মঙ্গলবার (১৩ এপ্রিল) মধ্যরাতে বিষয়টি নিশ্চিত করেছেন গোয়েন্দা বিভাগের যুগ্ম কমিশনার মাহবুব আলম। ঢাবির আইন বিভাগের এই শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে গ্রেফতার হন।

এর আগে সন্ধ্যা ৭টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের সামনে থেকে তাকে তুলে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেছিলেন সংগঠনটির নেতাকর্মীরা।

ঢাবি শাখার সাধারণ সম্পাদক আকরাম হোসাইন বলেন, ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক আখতার দীর্ঘদিন টাইফয়েডে ভুগছিলেন। এখনো তিনি পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেননি। গত ৬ মাসে তার ১০ কেজি ওজন কমছে। উনি সম্পূর্ণ রেস্টে ছিলেন। ঢাকায় ডাক্তার দেখাতে এসে ক্যাম্পাসে আজকে পরিষদের ইফতার সামগ্রী বিতরণে উপস্থিত ছিলেন। ইফতার সামগ্রী বিতরণ শেষে আইন বিভাগের সামনে থেকে শাহাবাগ থানার পুলিশ তাকে তুলে নিয়ে যায়।

আটক হওয়া আখতারের হোসেনের নামে শাহবাগ ও মতিঝিল থানায় দুটি মামলাও রয়েছে বলে তিনি জানান। যার একটিতে (শাহবাগ থানা) আখতারকে প্রথম আসামি করা হয়েছিল।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা